Sunday, May 17, 2026

বাগুইআটি জোড়া খু*নে দিল্লি থেকে গ্রেফতার সুপারি কিলার কানাইয়া কুমার

Date:

Share post:

বাগুইআটি কাণ্ডে এবার গ্রেফতার সুপারি কিলার কানাইয়া কুমার। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি থেকে তাকে গ্রেফতার করেছে CID. আজই দিল্লির আদালতে ধৃতকে পেশ করে ট্রানজিশন রিমান্ডে কলকাতায় আনার আবেদন জানাবে CID.

বাগুইআটির দুই কিশোরের জোড়া খু*নের মাস্টার-মাইন্ড সত্যেন্দ্র চৌধুরিকে গ্রেফতারের একসপ্তাহের মধ্যে হত্যাকারী
কানাইয়া কুমারকে গ্রেফতার করল CID. এই কানাইয়া কুমারই বাসন্তী হাইওয়েতে গাড়ির মধ্যে বাগুইআটির দশম শ্রেণির দুই ছাত্রকে খু*ন করেছিল বলে দাবি তদন্তকারীদের। হেফাজতে থাকা মূলপাণ্ডা সতেন্দ্রকে জেরা করেই কানাইয়ার সন্ধান পেয়েছেন গোয়েন্দারা।

গত ২২ আগষ্ট তুতো ভাই অভিষেক নস্করকে সঙ্গে নিয়ে
অতনু দে বেরিয়েছিল সত্যেন্দ্রর সঙ্গে। এরপর থেকে দুই কিশোরের খোঁজ মেলেনি। অপহরণের কথা বলে মুক্তিপণ দাবি করা হয় তাদের পরিবারের কাছে। বাড়ির লোক ২৪
আগষ্ট বাগুইআটি থানায় সেই মর্মে অভিযোগ জানায়। তার দু’সপ্তাহ পর বসিরহাট মর্গে দুই ২ কিশোরের দেহ শনাক্ত হয়। এই ঘটনায় গত ৯ সেপ্টেম্বর হাওড়া স্টেশন চত্বর থেকে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরিকে গ্রেফতার পুলিশ। এবার সুপারি কিলারকে গ্রেফতার করল CID.

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...