Saturday, June 27, 2026

চিনে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ২৭

Date:

Share post:

ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থাকল চিন। রবিবার  দক্ষিণ পশ্চিম চিনের গুইঝাউ প্রদেশে ভয়াবহ এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জনের।জখম আরও ২০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:ভারতের উপর চাপ বাড়িয়ে শ্রীলঙ্কার বন্দরে চিনা জাহাজ

পুলিশ সূত্রে খবর, গুইঝাউ প্রদেশের দুর্গম পার্বত্য এলাকায় কুইয়ানান এলাকায় বাস উল্টে এই দুর্ঘটনাটি ঘটে। অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথের মাঝেই উল্টে যায় যাত্রী বোঝাই বাসটি।এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজ করতে একটু সময় লাগে উদ্ধারকর্মীদের। জুন মাসে ওই একই এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি ট্রেন। সেখানেও প্রচুর মানুষের প্রাণহানি হয়েছিল।

সূত্রের খবর, দুর্ঘটনার কবলে পড়া বাসটিতে অন্তত ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।  গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত সুস্থ রয়েছেন তাঁরা।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...