Saturday, June 13, 2026

Karnataka: লোকায়ুক্ত পুলিশ দুর্নীতির মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

Date:

Share post:

বেঙ্গালুরুর বিদারহল্লির কোনদাসাপুরায় বিডিএ অ্যাপার্টমেন্ট নির্মাণের জন্য দরপত্র সংক্রান্ত টেন্ডার পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে এবার আঙুল বিজেপির (BJP)দিকে। দুর্নীতির অভিযোগে এবার মামলা দায়ের হল কর্ণাটকের (Karnataka) প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি সংসদীয় বোর্ডের সদস্য বি এস ইয়েদুরাপ্পা (B S Yeddyurappa)এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। সামাজিক কর্মী টি জে আব্রাহামের (TJ Abraham) অভিযোগের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার অধীনে এফআইআর (FIR)নথিভুক্ত করা হয়েছিল। বিশেষ আদালতের নির্দেশে লোকায়ুক্ত পুলিশ ১৬ সেপ্টেম্বর মামলাটি নথিভুক্ত করেছিল।

অভিযুক্তদের তালিকায় আছে ইয়েদুরাপ্পার ছেলে বি ওয়াই বিজয়েন্দ্র, যিনি বিজেপির রাজ্য সহ-সভাপতি, নাতি শশীধর মারাডি, জামাতা সঞ্জয় শ্রী, ব্যবসায়ী চন্দ্রকান্ত রামালিঙ্গম, বিধায়ক ও প্রাক্তন বিডিএ সভাপতি এসটি সোমাশঙ্কর, আইএএস জিসি প্রকাশ, কে রবি এবং বিরুপাক্ষপ্পার নাম। পুলিশ সূত্রে জানা যায়, বি এস ইয়েদুরাপ্পা ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালীন একজন নির্মাতার কাছ থেকে ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। যদিও এই অভিযোগটি ৮ জুলাই -এ ট্রায়াল কোর্টে বাতিল করা হয়। অভিযোগকারী টিজে আব্রাহাম রাজ্যপালের কাছ থেকে অনুমোদন না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ট্রায়াল কোর্টের আদেশের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে আবেদন জানান আব্রাহাম। মামলার শুনানির সময় হাইকোর্ট জানিয়ে দেয় যেহেতু, অভিযোগকারী রাজ্যপালের অনুমোদন নেওয়ার যোগ্য কর্তৃপক্ষ নন। তাই অনুমতি নেওয়ার দায় তাঁর উপর বর্তায় না। অগত্যা মামলাটি চালিয়ে যাবার অনুমতি দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ আসার পর ইয়েদুরাপ্পা অভিযোগের কথা অস্বীকার করে জানান তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...