Wednesday, April 29, 2026

অশ্লীল ভিডিও, রড দিয়ে বেধড়ক মার দুই ইউটিউবারকে

Date:

Share post:

হিন্দি আইটেম সং গেয়ে ইউটিউবে প্রকাশ। আর তাতেই অশ্লীল মিউজিক ভিডিও ছড়ানোর অভিযোগে দুই ইউটিউবারকে গরম রডের ছ্যাঁকা দেওয়ার পাশপাশি বেধড়ক মারল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার রহড়া এলাকায়। সন্নতি মিত্র ও শ্রী ভদ্র নামে দুই ইউটিউবার মারাত্মকভাবে জখম হয়েছেন বলে খবর।ইতিমধ্যেই এর অভিযোগে রহড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই দুই শিল্পী।

আরও পড়ুন:বিজেপি শাসিত রাজ্যে কিশোরীকে ধ*র্ষণ, ‘দোষ’ প্রমাণের আগেই প্রশাসনের বুলডোজার গুড়িয়ে দিল ধৃতদের বাড়ি

সোদপুর অমরাবতী এলাকার বাসিন্দা সন্নতি মিত্র এবং শ্রী ভদ্র। অভিনয়ের পাশাপাশি তাঁরা মডেলিংও করেন। দু’জনেরই নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তাঁরা তাঁদের মিউজিক ভিডিও আপলোড করেন। গত ২ সেপ্টেম্বর ইউটিউবে ‘রসগোল্লা’ নামে একটি আইটেম সং আপলোড করেন উভয়েই। এক সপ্তাহের মধ্যেই সেই গান ভাইরাল হয়ে লক্ষাধিক ভিউও হয়।  এই ভিডিওতে তাঁদের দু’জনের পাশাপাশি দুই পুরুষ অভিনেতাকেও দেখা গেছে। এই ভিডিওটিকেই অশ্লীল বলে অভিযোগ তুলে কমেন্ট বক্সে কিছু মানুষ ওই দুই শিল্পীকে প্রাণে মারার হুমকিও দেন।

সন্নতির অভিযোগ, এই ভিডিওটিকে অশ্লীল বলে খবর রটানো হচ্ছে চারদিকে। তাঁর দাবি, ভিডিওটি ইউটিউবে হিট করেছে। সেই সাফল্য সেলিব্রেট করার জন্যই তাঁরা রহড়ার দোপেরিয়ায় এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথেই কয়েকজন যুবক তাঁদের রাস্তা আটকায়। সন্নতি ও শ্রীর অভিযোগ, ওই যুবকেরা বাইকে চেপে এসেছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল সন্নতি ও শ্রীকে। এমন অশ্লীল ভিডিও কেন আপলোড করা হয়েছে সেই নিয়ে হুমকি দেওয়া শুরু করে তাদের। আচমকাই বাইক থেকে নেমে রড দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে। দু’জনেরই মাথার পেছন দিকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। সারা শরীরেও গরম রড দিয়ে মারা হয়েছে।

Related articles

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮টি নির্বাচনী(Election) জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয়  দফায় অন্তর্ভুক্ত নদীয়া,...

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...