Thursday, May 14, 2026

নগদে বেনামী অনুদান! রাজনৈতিক দলগুলির কোষাগারে এবার কোপ মারতে চলেছে কমিশন

Date:

Share post:

দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি অনুদান পায়। ও অনেকাংশে সেই অনুদানের কোনও সরকারি নথি থাকে না। অর্থাৎ, কে বা কারা সেই অনুদান দিল, তার কোনও তথ্য রাজনৈতিক দলগুলো দিতে পারে না বা তাদের কাছে থাকে না। এবং এই লেনদেন হয় নগদে। এভাবেই অনেক রাজনৈতিক দলের কোষাগার ফুলেফেঁপে ওঠে বেনামী অনুদান। এভাবে অনেক কর্পোরেট সংস্থা, ব্যবসায়ীরা বেনামে রাজনৈতিক অনুদান দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে। ফলে কালো টাকার পরিমাণ বেড়ে যায়। এবার সেই কালো টাকাতেই কোপ মারতে চায় নির্বাচন কমিশন।

জাতীয় নির্বাচন কমিশননের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে
কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে একটি চিঠি দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সেই চিঠিতে লিখেছেন, রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদান সীমাবদ্ধ করার কথা। যেখানে কালো টাকার মাধ্যমে নির্বাচনী তহবিল নির্মূল করতে বেনামী রাজনৈতিক অনুদানের পরিমাণ ২০ হাজার থেকে কমিয়ে ২ হাজারে আনার প্রস্তাব করেছেন
মুখ্য নির্বাচন কমিশনার। ভোটের প্যানেল জনপ্রতিনিধিত্ব আইনে বিভিন্ন সংশোধনের সুপারিশ করে কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে এই চিঠি লেখা হয়েছে জানা গিয়েছে।

কমিশন সূত্রে খবর, বেশকিছু রাজনৈতিক দল ২০হাজার টাকার উপরে অবদান শূন্য হিসাবে দেখিয়েছে। অন্যদিকে, তাদের অডিটেড অ্যাকাউন্টের বিবৃতিতে প্রচুর রসিদ দেখানো হয়েছে, যা সবই ২০ হাজার টাকার সীমার তুলনায় কম। কমিশন নির্বাচনী তহবিল থেকে কালো টাকা কমানোর জন্য নগদ অনুদান ২০ শতাংশ অথবা সর্বোচ্চ ২০ কোটি টাকায় সীমিত করারও প্রস্তাব করেছে বলে জানা গিয়েছে। প্রার্থীকে নির্বাচন সংক্রান্ত অর্থ প্রদান এবং নির্বাচনী ব্যয়ের হিসাব কর্তৃপক্ষের কাছে স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে।

আরও পড়ুন:পুজোর আগে ভয়াবহ আগুন শহরের নামী পানশালায়, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...