Thursday, May 28, 2026

ইনসাফ সভা: ধর্মতলা চত্বর বাম যুব সংগঠনের দখলে, ভিড়ে সভাস্থল পরিবর্তন

Date:

Share post:

আনিস খানের রহস্যমৃত্যুর সঠিক তদন্তের দাবিতে SFI-DYFI-র ইনসাফ সভা ঘিরে প্রবল যানজট ধর্মতলা চত্বরে। কারণ, কার্যত ওই অঞ্চলের দখল চলে যায় বাম ছাত্র-যুবদের হাতে। ভিড়ের কারণে সভাস্থল পরিবর্তন করতে হয়।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ধর্মতলার রানি রাসমনি রোডে ‘ইনসাফ সভা’র ডাক দেওয়া হয়। ডাক দেয় বাম ছাত্র যুবদের ২টি শাখা এসএফআই-ডিওয়াইএফআই। কিন্তু বেলা বাড়তেই ভিড় বাড়তে থাকে। ফলে সমাবেশের স্থান বদলাতে হয়। এদিন, শিয়ালদহ, হাওড়া স্টেশন এবং পার্ক স্ট্রিটে বাম ছাত্র-যুবদের মিছিল ধর্মতলামুখী হয়। ভিড়ের জেরে শেষ পর্যন্ত রানি রাসমনি রোডে থেকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল সরিয়ে আনা হয়। অস্থায়ী সাধারণ মঞ্চ। সামনে শুধু আনিসের ছবির কাট আউট দিয়ে তৈরি সভামঞ্চ থেকে বক্তৃতা দেন মহম্মদ সেলিম থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়। ওই মঞ্চ থেকেই আনিস খানের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের শাস্তির দাবি জানান।

কাজের দিনে ব্যস্ত সময় এই সভার জন্য মহানগরের প্রাণ কেন্দ্রে বিপুল যানজট দেখা দেয়। চূড়ান্ত ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

Related articles

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স...

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! স্কুলের সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ছাত্রের

এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে (St. Vincent's...

ভাঙা হবে না লেকটাউনের মেসির মূর্তি, বিকল্প ভাবনা সরকারের

লেকটাউনে মেসির মূর্তি(Messi Statue) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার থেকেই মেসির সুবিশাল মূর্তি নিয়ে বিতর্ক শুরু...