Saturday, May 9, 2026

র*ক্তাক্ত রাজধানীর রাজপথ, ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, মৃত ৪

Date:

Share post:

ডিভাইডারে গভীর ঘুমে আছন্ন ফুটপাতবাসীরা। আচমকাই ট্রাক এসে পিষে দিল ৬ জনকে।মঙ্গলবার রাতে দিল্লির সীমাপুরীতে এই দুর্ঘটনাটি ঘটে।  মর্মান্তিক এই দুর্ঘটনায় ৪ জনের  মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ঘটনাস্থলেই মারা গেছেন ২ জন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

আরও পড়ুন:ইডির চার্জশিটে থাইল্যান্ড সফরে পার্থ-অর্পিতার সঙ্গী ছিলেন স্নেহময়! কে তিনি?

পুলিশ তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত দু’টো নাগাদ ঘটনাটি ঘটে। ওই সিগন্যালের কাছেই রাস্তার ডিভাইডারে ঘুমোচ্ছিলেন কয়েকজন। এমন সময়ই দ্রুত গতিতে আসা একটি ট্রাক আচমকা তাদের চাপা দিয়ে দেয়।মৃতদের নাম করিম (৫২), ছোটে খান (২৫), শাহ আলম (৩৮) ও রাহু (৪৫)। মনীশ (১৬) ও প্রদীপ (৩০) নামক দুই যুবক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।তবে, ঘটনার পরই ট্রাক ছেড়ে পালিয়ে যায় চালক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

ইতিমধ্য়েই পুলিশের তরফে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক ট্রাক ও তার চালককে গ্রেফতারের জন্য একাধিক দল গঠন করা হয়েছে বলেও জানা গিয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল সেটারও সন্ধান করা হচ্ছে। শুধুই অতিরিক্ত গতি নাকি চালক মদ্যপ থাকায় দুর্ঘটনা, জানার চেষ্টা করছে পুলিশ।

Related articles

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...

সুষ্ঠু নির্বাচনের পুরস্কার! মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদে সুব্রত গুপ্ত

বাংলার নির্বাচনের আগে আকস্মিকভাবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিয়ে আসা হয়েছিল তাঁকে। কেন্দ্রের সরকারের বেঁধে দেওয়া নির্বাচন...

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...