Saturday, May 16, 2026

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম‍্যাচের টিকিট ঘিরে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া ( India-Australia) তৃতীয় টি-২০ (3rd T-20) ম‍্যাচের টিকিট নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি। তৃতীয় টি-২০ ম্যাচের টিকিটের লাইনে বিশৃঙ্খলা। এমনকি টিকিট কাটতে যাওয়া দর্শকদের মধ্যে পড়ে যায় হুড়োহুড়ি। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জও করে পুলিশ। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচটি হায়দরাবাদের তেলেঙ্গানার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৫ সেপ্টেম্বর হতে চলেছে। আর এই ম্যাচের টিকিটের জন্য একেবারে হাহাকার পড়ে গিয়েছে। সকাল ৫টা থেকে ভক্তরা অপেক্ষা করছিলেন টিকিট কাটার জন্য। কিন্তু সময়ের সঙ্গ সঙ্গে ভিড় সামলানো পুলিশের কাছে চাপের হয়ে ওঠে। সূত্রের খবর, ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে, পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। জানা গিয়েছে, এই লাঠিচার্জে আহত হয়েছেন ৪ জন। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে নেট পাড়ায় আলোড়ন পড়ে গিয়েছে।

জানা যাচ্ছে, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন সকাল ১০টা থেকে জিমখানা মাঠে অফলাইনে টিকিট বিক্রির কথা ঘোষণা করে। সকাল থেকে ত্রিশ হাজারেরও বেশি ক্রিকেট সমর্থক টিকিট কাটার জন‍্য ভিড় জমায়। অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) ডি এস চৌহানের মতে, টিকিট কাটার জন্য কাউন্টারে আলাদা করে এইচসিএ কোনও যথাযথ ব্যবস্থা নেয়নি। যার ফলস্বরূপ সেখানে মানুষের উন্মত্ত ভিড় জমে। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি এবং তুমুল বিশৃঙ্খলা। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে গিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায় এবং অশান্ত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে বলে খবর। যার ফলে অনেক ভক্ত আহত হয়।

এই নিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) ডি এস চৌহান বলেন, “বিশৃঙ্খলার ফলে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে এক নারীসহ কয়েক জন অজ্ঞান হয়ে পড়েন। আমরা অবিলম্বে তাদের নিকটবর্তী একটি কর্পোরেট হাসপাতালে নিয়ে যাই। তবে তাঁরা এখন বিপদমুক্ত।”

এই ঘটনার বেশ কিছু ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমীদের সঙ্গে পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন:একম‍্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে, ম‍্যাচ জিতে উচ্ছসিত হরমনপ্রীত

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...