Saturday, June 20, 2026

ত্রিপুরা বিজেপিতে ফের ভাঙন, বিধায়ক পদ ও অনুগামীদের নিয়ে দল ছাড়লেন বুরবা মোহন ত্রিপুরা

Date:

Share post:

বছর ঘুরলেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগে হাবুডুবু খাচ্ছে রাজ্যের শাসক দল বিজেপি। বিধানসভা ভোটের মাত্র কয়েক মাস আগেই ফের গেরুয়া শিবিরে ভাঙন। এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক বুরবা মোহন ত্রিপুরা। শুধু বিধায়ক পদ থেকেই ইস্তফা দেওয়া নয়, পত্রপাঠ তিনি বিজেপির সদস্যপদও ছেড়ে দিলেন। সূত্রের খবর, বুরবা মোহন ত্রিপুরা রাজ্যের আঞ্চলিক রাজনৈতিক দল টিপরা মোথায় যোগ দিতে চলেছেন। ফলে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে একের পর এক বিধায়ক দল ছাড়ায় বেশ চাপে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, এই নিয়ে ক্ষমতায় আসার পর গত সাড়ে চার বছরে চতুর্থ বিধায়ক, যিনি বিজেপি ছাড়লেন। ফলে ত্রিপুরা বিজেপির বিড়ম্বনা কমার কোনও লক্ষণ নেই। গোমতি জেলার কারবুকের বিধায়ক বুরবা মোহন ত্রিপুরা ইস্তফা দিয়ে জানিয়েছেন, বিজেপির মতো জাতীয় দলে তিনি আর থাকতে চান না। একইসঙ্গে বিজেপির প্রাথমিক সদস্যপদও ছেড়ে দিয়েছেন তিনি। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, ইস্তফা দেওয়ার সময় বুরবা মোহনের সঙ্গেই ছিলেন টিপরা মোথার চেয়ারম্যান প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা। যদিও তিনি নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

ত্রিপুরা বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী এ প্রসঙ্গে বলেন, “কুরবুকের বিজেপি বিধায়ক আমার কাছে এসেছিলেন। তিনি ব্যক্তিগত কারণে বিধায়কপদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন। তাঁর সঙ্গেই ছিলেন টিপরা মোথার চেয়ারম্যান প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা। সমস্ত নিয়ম মেনে ইস্তফা দেওয়ায় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এর আগে, বিজেপি বিধায়ক আশিস দাস তৃণমূলে যোগ দেন। সুদীপ রায়বর্মণ এবং আশিস কুমার সাহা বিজেপি ছেড়ে কংগ্রেসে যান।

আরও পড়ুন- কুড়মি সম্প্রদায়ের দাবি মানল রাজ্য, এখনও চলছে অবরোধ

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...