Wednesday, June 3, 2026

“রামরাজ্য পেতে খরচ তো হবেই”, ৫ রাজ্যের ভোটে বিজেপির কোটি কোটি ব্যয় নিয়ে খোঁচা মহুয়ার

Date:

Share post:

গত কয়েক মাসে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে (Assembly election) কোটি কোটি টাকা খরচ করেছে বিজেপি (BJP)। যা নিয়ে এবার গেরুয়া শিবিরের দিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mohua Moitra)। বললেন, “রামরাজ্য পেতে খরচ তো হবেই”!

নির্বাচন কমিশনে (election commission) দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং মণিপুরের বিধানসভা নির্বাচনে বিজেপি খরচ করেছে প্রায় ৩৪৫ কোটি টাকা। যা ২০১৭ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি। ২০১৭ সালে এই রাজ্যগুলির বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের খরচ ছিল ২১৮ কোটি টাকা। আর এবার ৩৪৫ কোটির মধ্যে শুধু উত্তরপ্রদেশেই খরচ হয়েছে ২২১ কোটি টাকা। গতবারের তুলনায় যা ২৬ শতাংশ বেশি।

বিজেপির এই বিপুল খরচের বহরকে একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর খোঁচা, “রামরাজ্য চাইলে এটুকু খরচ তো করতেই হবে। এই যে হিসাব দেখানো হচ্ছে, এটা শুধু খাতায় কলমে। এর বাইরে আরও অনেক খরচ হয়েছে। যেটা হিসাবের মধ্যেও নেই।”

অন্যদিকে, খরচের নিরিখে বিজেপির ধারেকাছে নেই বিরোধীরা। এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস খরচ করেছে প্রায় ১৯৪ কোটি টাকা। যদিও আগেরবারের তুলনায় তা অনেকটাই বেশি।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...