Thursday, May 7, 2026

অভিযোগ দায়ের হলেও হয়নি তদন্ত, মোবাইল অ্যাপে প্রতারণা তদন্তে IO ক্লোজ

Date:

Share post:

অনলাইন গেমিং অ্যাপের (Online Gaming App) মাধ্যমে প্রতারণার অভিযোগে গাজিয়াবাদ (Gaziabad) থেকে গ্রেফতার হয়েছেন আমির খান (Amir Khan)। গার্ডেনরিচ এলাকায় তাঁর বাড়ি থেকে ১৭ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ইডি (ED)। তবে প্রশ্ন উঠছে ইনভেস্টিগেশন অফিসারের ভূমিকা নিয়ে। অভিযোগ দায়ের করা হল কেন তদন্ত হয়নি? এবার মোবাইল অ্যাপের প্রতারণার তদন্তে নেমে ক্লোজ করা হল আই ও (IO) কে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ বেশ পুরনো। গার্ডেনরিচের আমির খানের বিরুদ্ধে তদন্ত করার জন্য কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ২০২১ সালের ফেব্রুয়ারিতে কলকাতা পুলিশের পার্ক স্ট্রিট থানাকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আদালতের সেই নির্দেশ সত্ত্বেও ওই থানার পুলিশ কোনও রকম হেলদোল দেখায়নি বলে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ। ইডি-র তদন্তকারীরা এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন। আদালত সূত্রের খবর, পার্ক স্ট্রিট থানা এলাকায় কলসেন্টারের আড়ালে আমির প্রতারণার কারবার চালাতেন বলে একটি বেসরকারি ব্যাঙ্ক ২০২১ সালে আদালতে অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে বিচারক পার্ক স্ট্রিট থানার তৎকালীন ওসি শেখ আমানুল্লাকে এফআইআর করে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। আমানুল্লা বদলি হয়ে এখন আছেন জোড়াবাগান থানায়। সেই মামলার তদন্তকারীকে অফিসারকে তলব করে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেয় ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ কোনও প্রভাবশালীর চাপেই আমিরের বিরুদ্ধে তদন্ত শুধু কাগজে-কলমে থেকে গিয়েছিল।

Related articles

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...