Tuesday, May 12, 2026

বেলুড়ের জগন্নাথ ঘাটে উদ্ধার চিকিৎসকের নিথর দেহ, নিখোঁজ বন্ধু

Date:

Share post:

চিকিৎসকের রহস্যমৃ*ত্যুতে চাঞ্চল্য ছড়াল বেলুড়ে (Belur)। কিন্তু তাঁর সঙ্গে নিখোঁজ হয়ে যাওয়া আরেক যুবকের খোঁজ এখনও মেলেনি। পুলিশ সূত্রে খবর, পেশায় চিকিৎসক (Doctor) সৌরভ সাহা রায় (Sourav Saha Ray) শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। শনিবার, তাঁর দেহ মেলে বেলুড়ের জগন্নাথ ঘাটে। তাঁর সঙ্গেই নিখোঁজ হওয়া আরেক যুবক রোহন কুমারের (Rohan Kumar) এখনও নিখোঁজ। তিনি ফিল্ম স্টাডি-র ছাত্র।

বেলুড়ের লালাবাবু সায়র রোডে একই ফ্ল্যাটে থাকতেন সৌরভ ও রোহন। দুজনে ছোটবেলার বন্ধু। সৌরভ সদ্য ডাক্তারি পাশ করেছেন। তাঁর বাবাও চিকিৎসক। তিনি কার্শিয়ঙে থাকেন। শনিবার দুপুরে জগন্নাথ ঘাটে ডাক্তারের লোগো লাগানো একটি স্কুটি পড়ে থাকতে দেখা যায়। গঙ্গায় ভাসছিল সৌরভের দেহ। পরিবার সূত্রে খবর, জলে খুব ভয় ছিল সৌরভে। সেই ছেলের কীভাবে গঙ্গায় গেল বুঝ উঠতে পারছেন না তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় থানার পুলিশ।

Related articles

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের...

অবসর নিয়ে প্রীতমকে চ্যালেঞ্জ অরিজিতের! তারপর…

ভক্তদের আশাহত করে কয়েক মাস আগেই প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন 'রং দে তু মোহে গেরুয়া' গায়ক। কেন এমন...

হাওড়ার তৃণমূল নেতার বাড়িতে ‘গোপন সুড়ঙ্গ’! ‘ডন’ শামিমের খোঁজে তল্লাশি

হাওড়ার দাপুটে তৃণমূল নেতা (TMC Leader) শামিম আহমেদ (Shamim Ahmed) ওরফে 'বড়ে'-র বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে...

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...