Monday, June 8, 2026

বিপিন রাওয়াতের মৃত্যুর ৯ মাসের পর নয়া CDS পেল ভারত

Date:

Share post:

ভারতের নয়া চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান (অবসরপ্রাপ্ত)। বুধবার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস পদে নিযুক্ত করা হল। জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর ৯ মাস পর নতুন চিফ অব ডিফেন্স স্টাফ পেল ভারত। বুধবার কেন্দ্র জানিয়েছে, ‘দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিবের দায়িত্বও সামলাবেন তিনি।

আরও পড়ুন:Bipin Rawat:পূর্ণ রাষ্টীয় মর্যাদায় চিরতরে বিদায় নিলেন দেশের প্রথম CDS বিপিন রাওয়াত


প্রসঙ্গত, ১৯৬১ সালের ১৮ মে জন্মেছিলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি এবং ভারতীয় সামরিক অ্যাকাডেমি থেকে শিক্ষা গ্রহণের পর ১৯৮১ সালে ভারতীয় সেনাবাহিনীর ১১ নম্বর গোর্খা রাইফেলে নিযুক্ত হয়েছিলেন তিনি। মেজর জেনারেল হিসেবে নর্থ কমান্ডের গুরুত্বপূর্ণ বারামুলা সেক্টরে এক পদাতিক বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে, তিনি উত্তর পূর্বে ভারতে এক বাহিনী কমান্ড করেন। ২০২১ সালের মে মাসে এই পদে থেকেই তিনি পরিষেবা থেকে অবসর নেন । এমনকি, তিনি অ্যাঙ্গোলায় রাষ্ট্রসংঘের অভিযানেও দায়িত্ব পালন করেছিলেন।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...