Wednesday, April 29, 2026

“বিমানবন্দরে মেনকা গম্ভীরকে আটকানো ঠিক হয়নি”, আদালতে ভুল স্বীকার ইডির

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কলকাতা বিমানবন্দরে আটকানো তাদের ভুল ছিল। এবং সেই
“অনিচ্ছাকৃত ভুল”-এর জন্য তারা দুঃখিত। তবে কোনওভাবেই সেটা আদালত অবমাননা নয়। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মেনকার দায়ের করা আদালত অবমাননা মামলার শুনানিতে এমনই জানাল ইডি। এদিন দু’পক্ষের সওয়াল-জবাবের পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। শুক্রবার এই মামলার রায়দান।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট ব্যাংকক যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে মেনকা গম্ভীরকে আটকান ইডির আধিকারিকরা। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন মেনকার আইনজীবী। সেই মামলার শুনানিতেই এদিন ইডির আইনজীবী জানান, “যদি মেনকা গম্ভীরকে আমাদের তরফে বিমান বন্দরে আটকানো হয়ে থাকে, তাহলে সেটা ঠিক হয়নি। কিন্তু এটা ইচ্ছাকৃত নয়। অনিচ্ছাকৃত ভুল। তাই এটা আদালত অবমাননার নয়। হয়রানি হতে পারে।”

অন্যদিকে, মেনকার আইনজীবীর পাল্টা দাবি, “আমার মক্কেলের মা অসুস্থ, তাঁকে ফের ব্যাংকক যেতে হতে পারে এবং তাঁকে ফের আটকানো হতে পারে।”

 

Related articles

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...