Tuesday, June 9, 2026

মোদি-শাহ জুটির “কু-নজর” এবার বিজ্ঞানে! বন্ধ হতে চলেছে গবেষণাক্ষেত্রের প্রায় ৮০০টি পুরস্কার

Date:

Share post:

এবার নরেন্দ্র মোদি-অমিত শাহের (Narendra modi- amit shah) কু-নজর পড়ল দেশের বিজ্ঞান ক্ষেত্রে। কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের জমানায় এবার বন্ধ হতে চলেছে চলেছে বিজ্ঞানচর্চা ও গবেষণা সংক্রান্ত কয়েকশো পুরস্কার। পরিবর্তে মোদি-শাহ চাইছেন কেন্দ্রের পৃষ্ঠপোষকতা “ভারতরত্ন” সম্মাননার আদলে “বিজ্ঞানরত্ন” পুরস্কার প্রদান করতে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সচিব অজয় ভাল্লা সম্প্রতি এ সংক্রান্ত একটি বৈঠক করেছেন। সেখানে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। “শান্তিস্বরূপ ভাটনগর” পুরস্কার ছাড়া বাকি সমস্ত বিজ্ঞান সংক্রান্ত পুরস্কার বন্ধ হওয়ার পথে।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের (Union Ministry of Science and Technology) এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভূবিজ্ঞান-সহ বিভিন্ন মন্ত্রক বিজ্ঞানচর্চা ও গবেষণা সংক্রান্ত ৮০১টি পুরস্কার দেয়। কেন্দ্রের নতুন সিদ্ধান্তে তা কমে দাঁড়াতে পারে মাত্র ৬টিতে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন বিজ্ঞান-প্রযুক্তি বিভাগের ২১১টি পুরস্কারের ২০৭টি বন্ধ হবে এ বার। পরমাণু শক্তি বিভাগের ৩৮টি পুরস্কারের সবগুলি বন্ধ হচ্ছে। মহাকাশ বিজ্ঞান বিভাগেরও তিনটি পুরস্কারই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিজ্ঞান ও শিল্প গবেষণা বিভাগের ৭টি পুরস্কারের মধ্যে বন্ধ হবে ৬টি। এ ছাড়া ভূবিজ্ঞান মন্ত্রকের ৪টি পুরস্কারের মধ্যে তিনটিকে বাতিলের তালিকায় পাঠানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ১৭টির মধ্যে ১৩টি এবং স্বাস্থ্য গবেষণা বিভাগের ৩৭টির মধ্যে ৩৪টিকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...