Thursday, May 21, 2026

মিলে গেল আবহাওয়ার পূর্বাভাস, দুর্গার বোধনেই তিলোত্তমায় উৎসবের তাল কাটল বৃষ্টি

Date:

Share post:

আশঙ্কা সত্যি করে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। তিলোত্তমার বুকে দুর্গার বোধনেই উৎসবের তাল কাটল তুমুল বৃষ্টি। পুজো ভাসাবে বৃষ্টি, মন খারাপ করার মতো হলেও রূঢ় বাস্তবকে মেনে নিয়ে শুরু থেকেই হাওয়া অফিসের পূর্বাভাস ছিল এমনটাই। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মূল দিনগুলিতে পিছু ছাড়বে না বৃষ্টি। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা ও কলকাতায় বরুণ দেব করুণ পরিণতি তৈরি করবেন। তাই মহালয়ার পর থেকেই বাঙালি ছিল উৎসবমুখর। দিন হোক, রাত কিংবা ভোর, ভিড় , মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়। সপ্তমী টু নবমী ঘূর্ণাবর্ত-এর জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি। তাই ষষ্ঠীর সন্ধেয় মণ্ডপে মণ্ডপে তখন উপচে পড়া ভিড় শুরু। কিন্তু তখনই বৃষ্টি নামল কলকাতায়। রীতিমতো মুষলধারায় বৃষ্টি হল শহরে। বাদ গেল না হাওড়া ও সল্টলেকও।

করোনা মহামারি আবহে গত দু’বছর বিধিনিষেধের জেরে কার্যত বন্দিদশাতেই পুজো কাটাতে হয়েছে কলকাতা তথা রাজ্যবাসীকে। তবে অতিমারি কাটিয়ে এবছর সেই চেনাছন্দে পুজোর বাংলা। উৎসবের আনন্দে মেতে ওঠেছে আট থেকে আশি। কিন্তু কলকাতা, সল্টলেক, নিউটাউন ও হাওড়ায় ঠাকুর দেখতে বেরিয়ে প্রবল বৃষ্টির জেরে মণ্ডপেই আটকে পড়লেন দর্শনার্থীরা। তখন সকলের চোখেমুখে হতাশার বহিঃপ্রকাশ।

বোধনেই শুরু বৃষ্টি। তবে আশঙ্কা শেষ এখানেই নয়। পুজোর বাকি দিনগুলিতেও বৃ্ষ্টির প্রবল সম্ভাবনা। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা নিম্নচাপের রূপও নিতে পারে। যার প্রভাবে সপ্তমী থেকে দশমী পর্যন্ত টানা প্রবল বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন- বিশ্ববাংলা শারদ সম্মান: প্রথম পুরস্কার পেল ফিরহাদ হাকিমের পুজো তথা চেতলা অগ্রণী

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...