Sunday, May 10, 2026

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে চ‍্যাম্পিয়ন ইন্ডিয়া লেজেন্ডস

Date:

Share post:

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে চ‍্যাম্পিয়ন ইন্ডিয়া লেজেন্ডস। শনিবার সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন ইন্ডিয়া লেজেন্ডস ৩৩ রানে হারিয়ে দেয় তিলকরত্নে দিলশনের শ্রীলঙ্কা কিংবদন্তিদের। সেই সঙ্গে তারা টানা দ্বিতীয়বার শিরোপা জিতল। এই ম্যাচে অধিনায়ক সচিন তেন্ডুলকর চমকপ্রদ কিছু করতে না পারলেও, ডাগআউট থেকে মাস্টার স্ট্রোক খেলে টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ম‍্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান করে ইন্ডিয়া লেজেন্ডস। ইন্ডিয়া লেজেন্ডের হয়ে দুরন্ত ব‍্যাটিং নমন ওঝার। ১০৮ রান করেন তিনি। তেন্ডুলকর করেন শূন‍্য। ৩৬ রান করেন বিনয় কুমার। শ্রীলঙ্কা লেজেন্ডসের হয়ে তিন উইকেট নেন কুলাসেকারা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৬২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা লেজেন্ডস। ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কাকে শুরু থেকেই ধাক্কা দেন ভারতীয় বোলাররা। মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েন ইশান জয়রত্নে। ২২ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এছাড়া জীবন মেন্ডিস, মাহেলা উদাত্তে যথাক্রমে ২০ এবং ২৬ রান করেন। যদিও লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ শ্রীলঙ্কা। ১৮.৫ ওভারে ১৬২ রানেই অলআউট হয়ে যায় লঙ্কা ব্রিগেড। বিনয় কুমার ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি উইকেট নেন অভিমন্যু মিঠুন। ৩৩ রানে জেতে ভারতের কিংবদন্তিরা।

 

View this post on Instagram

 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

আরও পড়ুন:ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে ঘটল মর্মান্তিক ঘটনা, নিহতের সংখ্যা ১৭৪

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...