Sunday, May 10, 2026

ভয়াবহ ঘটনা ফুটবল মাঠে, চিলিতে অনুশীলন চলাকালীন ভেঙে পড়ল স্টেডিয়ামের ছাদ

Date:

Share post:

ইন্দোনেশিয়ার পর এবার ভয়াবহ ঘটনা ঘটল চিলিতে। চিলির ক্লাব কোলো কোলোর অনুশীলনের সময় আকস্মিক ভেঙে পড়ল স্টেডিয়ামের ছাদ। এই ঘটনায় আহত কোলো কোলো ক্লাবের বেশ কয়েক জন সমর্থক। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সামনে ডার্বি উপলক্ষে অনুশীলন করছিল চিলির ক্লাব কোলো কোলো। চিরপ্রতীদ্বন্দ্বী ইউনিভার্সিদাদ কাতোলিকার বিরুদ্ধে নামার আগে জোর কদমে অনুশীলন ব‍্যস্ত ছিল ক্লাবটি। ডার্বির আগে প্রিয় দলের অনুশীলন দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অগুনতি দর্শক। এমনিতেও গুরুত্বপূর্ণ কোনও ম‍্যাচে আগে দর্শক ঠাসা স্টেডিয়ামে অনুশীলন করার রীতি রয়েছে চিলির এই ক্লাবের। আর সেই কারণে ডার্বির আগে অনুশীলনে ভর্তি ছিল অগুনতি দর্শক। অনুশীলন চলাকলীন হঠাৎই ভেঙে পড়ে স্টেডিয়ামের ছাদের একাংশ। ঘটনার আকস্মিকতায় হুড়োহুড়ি পড়ে যায় স্টেডিয়ামে। যার ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। দুর্ঘটনার খবর পেয়েই প্রশাসনের তরফে উদ্ধারের কাজ শুরু করা হয়। ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অনেকেই আহত ও অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে।

আরও পড়ুন:রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে চ‍্যাম্পিয়ন ইন্ডিয়া লেজেন্ডস


Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...