Thursday, May 28, 2026

বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা কলকাতাতেই, একক দক্ষতায় প্রশংসিত শিল্পী মানিক

Date:

Share post:

কয়েক বছর আগেই বড় দুর্গা করে তাক লাগিয়ে দিয়েছিল দেশপ্রিয় পার্ক। এবার বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা (Smallest Durga) নিয়ে হাজির আদি দক্ষিণ কলিকাতা বারোয়ারি সমিতি। পুজো মানেই এক অন্যরকম নস্ট্যালজিয়া। মণ্ডপ থেকে প্রতিমা, সেরা পরিবেশ, সেরা আলোকসজ্জা একাধিক বিষয়ে একে অপরকে টেক্কা দেওয়ার পালা চলে। সমস্ত পুজো উদ্যোক্তারাই চান কীভাবে অন্যদের থেকে একটু হলেও নিজেদের উপস্থাপিত করা যায়। চলতি বছরে ছোট প্রতিমা গড়ে তাক লাগাল দক্ষিণ কলকাতার এই পুজো মণ্ডপ। ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে ছোট দুর্গার স্বীকৃতি অর্জন করেছে দক্ষিণ কলকাতার এই প্রতিমা।

নদীয়ার শিল্পী মানিক দেবনাথ (Manik Debnath) প্রতিমা তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। বিষয়টি সামনে আসার পরই দক্ষিণ কলিকাতা বারোয়ারি সমিতির পুজোতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। মাত্র আধ ইঞ্চি মাপের দুর্গা প্রতিমার সঙ্গে রয়েছে ছোট্ট লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ। প্রত্যেক দেবদেবীর বাহনেও রয়েছে অতি নিখুঁত হস্তশিল্প (Handcraft)। দেবী মূর্তির অধিকাংশ জুড়ে রয়েছে রং ও আঠা। বিশ্বের সবচেয়ে ছোট এই দুর্গা প্রতিমার ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। ভার্চুয়াল মাধ্যমে প্রতিমা দর্শন করে শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

প্রায় আড়াই দশক ধরে মানিক মিনিয়েচার (Miniature) ধর্মী কাজের যুক্ত শিল্পী মানিক। এর আগে মুসুর ডালের ওপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিকৃতি হোক কিংবা হাফ মিলিমিটার মাপের জাতীয় পতাকার ত্রিমাত্রিক অবয়বের মতো হরেক শিল্প প্রাণ পেয়েছে মানিকের নিপুণ হাতের ছোঁয়ায়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukhopadhyay) কাছে প্রশংসিত হওয়ার পরও এতদিন তিনি লোকচক্ষুর আড়ালেই থেকেছেন। তবে সম্প্রতি প্রকাশ্যে আসেন রাশিয়ান সেন্টারে আয়োজিত একটি প্রদর্শনীতে। তারপর বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা গড়ে তাক লাগালেন মানিক।

আরও পড়ুন:শাহি র‍্যালির আগেই রাজৌরি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

Related articles

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...