Saturday, April 25, 2026

কেউ কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না: শেখ হাসিনা

Date:

Share post:

কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনও মন্তব্য করা থেকে দেশবাসীকে বিরত থাকার আহ্বান জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, ‘‘দেশের কোনও এলাকায় সংঘটিত কোনও ঘটনা বড় করে দেখানোর চেষ্টা না করে সরকারের শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তার প্রতি বিশ্বাস রাখুন।’’

তিনি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু জনগণসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাইব এবং আশা করি আপনারা সহযোগিতা করবেন।

শেখ হাসিনা বলেন, ‘দেশের কোনো এলাকায় সংঘটিত কোনো ঘটনাকে বড় করে দেখাবেন না, বরং আপনাদের সবার কাছে আমার অনুরোধ ওই ঘটনার বিরুদ্ধে সরকারের শাস্তিমূলক ব্যবস্থার দিকে নজর দিন।’

তিনি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু জনগণসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমি এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাইব এবং আশা করি আপনারা সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, সরকার সর্বদা দেশের অসাম্প্রদায়িক চেতনা বা ধর্মনিরপেক্ষ চরিত্রকে সমুন্নত রাখার চেষ্টা করছে এবং তা বজায় রেখে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

Related articles

দু-তিনটে ক্যাম্প করো! বহিরাগত ঠেকাতে নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার বড় অংশে নির্বাচন প্রথম দফাতেই হয়ে গিয়েছে। এরপর থেকেই দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকার নির্বাচনের আগে বারবার বহিরাগতদের বাংলায়...

বিধানসভায় কত আসন তৃণমূলের? বসিরহাট থেকে জানিয়ে দিলেন অভিষেক

প্রথমদফার ভোটগ্রহণ শেষ। এখন দ্বিতীয় দফা। কোন দলের ঝুলিতে কটা আসন-এখন সেটা নিয়েই জোর চর্চা। এই পরিস্থিতিতে শনিবার...

কর্নাটকে ৭ দিনের ব্যবধানে ৩৫ ময়ূরের মৃত্যু! তদন্ত শুরু

৩৫টি ময়ূরের মৃত্যু কর্নাটকে (Karnatak)। একসঙ্গে কীভাবে এত ময়ূরের মৃত্যু তার নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ময়ূরের মৃত্যুর কারণ জানতে...

বিজেপিতে যোগ দেওয়ার পরই হরভজনকে নিশানা শ্রীসন্থের, চর্চায় চড় কাণ্ড

আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ( Harbhajan Singh)। ভাজ্জির দল বদলের...