Thursday, June 4, 2026

উইঘুর মুসলিমদের উপর ‘অত্যাচার’, রাষ্ট্রপুঞ্জে চিনের বিরুদ্ধে ভোট দিল না ভারত

Date:

Share post:

শিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের( Muslim) ওপর মানবাধিকার লঙ্ঘনের(human rights) অভিযোগ চিনের(China) বিরুদ্ধে নতুন নয়, আর এই ইসুতেই চিন প্রশাসনের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে(UN) খসড়া প্রস্তাব তৈরি করেছিল পরিষদের কোর সদস্য কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, তুরস্ক, ব্রিটেন এবং আমেরিকা। তবে এ প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকলো ভারত। পরিষদের ৪৭ টি সদস্য দেশের মধ্যে ১৭ টি সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে চিনসহ ১৯ টি দেশ। আর ভোটদান থেকে বিরত থেকেছে ভারত, ব্রাজিল, মেক্সিকো এবং ইউক্রেন-সহ ১১টি দেশ।

চিনের উইঘুর সম্প্রদায়ের ওপর দমনমূলক নীতি নিয়ে দীর্ঘদিন ধরে সরব মানবাধিকার সংগঠনগুলি। অভিযোগ উঠেছে বলপূর্বক ওই সম্প্রদায়ের নিজস্ব বিশ্বাস বদলে দেওয়া হচ্ছে। শিক্ষার শিবির চালানোর নামে ১০ লক্ষ উইঘুরকে জোর করে বন্দী করে রাখা হয়েছে। যার জেরেই এদিন রাষ্ট্রপুঞ্জে পেশ হয় চীনের বিরুদ্ধে খসড়া প্রস্তাব। তবে সেখানে ভোটদান থেকে বিরত থেকে ভারত স্পষ্ট করে দিল অন্য কোন দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত একেবারেই মাথা ঘামাবেনা। অবশ্য এই ঘটনায় আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের দাবি, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয় তো বটেই রাষ্ট্রপুঞ্জে চিনের বিরুদ্ধে ভারত আওয়াজ তুললে ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর সুযোগ পেয়ে যাবে বেজিং। তাই ভারত চায় না জেনে বুঝে চিনের হাতে অস্ত্র তুলে দিতে। যদিও এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থেকেছে ভারত। শ্রীলংকার ক্ষেত্রেও নিয়েছে একই ভূমিকা। সেই ছবি এবার দেখা গেল চিনের প্রতিও।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...