Sunday, May 17, 2026

রেড রোডের বর্ণাঢ্য বিসর্জনের কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে

Date:

Share post:

শনিবার রেড রোডে বর্ণাঢ্য বিসর্জনের (Durga Puja 2022) কার্নিভাল। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা পাওয়ার পরে এবারের কার্নিভালের বাড়তি গুরুত্ব। অংশ নেবে ১০২টি পুজো কমিটি। এখন সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতি। গত ২ বছর অতিমারির কারণে বন্ধ থাকার পরে এবছর ফের রেড রোডে দেখা যাবে কার্নিভাল (Carnival)। পাশাপাশি, দুটো মঞ্চ করা হয়েছে। একটিতে বসবেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। পাশের মঞ্চটিতে রাজ্যপাল ও হাইকোর্টের বিচারপতিরা। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা।

সূচি অনুযায়ী, শনিবার বিকেল চারটেয় শুরু হবে কার্নিভাল।
• পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে এবারের কার্নিভাল।
• উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
• এরপরই থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের গ্রুপ ‘দীক্ষা মঞ্জরী’র নাচের অনুষ্ঠান। অসুস্থ ডোনা। শুক্রবার, মহড়ায় উপস্থিত থাকলেও অনুষ্ঠানে অংশ নেবেন না।
• বিশ্ববাংলা শারদ সম্মানে সম্মানিত দুর্গা পুজোগুলি ছাড়াও আরও বেশ কিছু পুজো কমিটি এই কার্নিভালে থাকছে।
• এখনও পর্যন্ত ১০২টি পুজো কমিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
• প্রতিটি পুজো কমিটির জন্য ৩ মিনিট করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সময় দেওয়া হয়েছে। যে যার নিজস্ব থিমের ওপর অনুষ্ঠান করবে।

• কার্নিভালে পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না।
• কার্নিভালের জন্য পুজো কমিটি পিছু ৩টি করে ট্রেলার দেওয়া হবে। বেশি ট্রেলার আনতে চাইলে প্রশাসনের অনুমতি নিতে হবে।
• কোনওরকম বাজি ফাটানো যাবে না।

কোন পথে যাবে কার্নিভালের ট্যাবলো-

• ১৬ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন প্রতিমার গাড়িগুলি কেপি রোড ও হসপিটল রোড হয়ে, লাভার্স লেন দিয়ে বেরোবে।
• ১৬ ফুটের কম উচ্চতার প্রতিমার গাড়িগুলি হেস্টিংস হয়ে কেপি রোড ধরবে।

এদিন, দফায় দফায় পুলিশ-প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা রেড রোড পরিদর্শন করেন।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...