Saturday, March 14, 2026

উৎসবের রেশ ধরে রেড রোডে শুরু বিসর্জনের বর্ণাঢ্য মেগা কার্নিভাল

Date:

Share post:

একেবারে ঘড়ির কাঁটা ধরে ঠিক সাড়ে চারটেই রেড রোডে শুরু বর্ণাঢ্য বিসর্জনের (Durga Puja 2022) কার্নিভাল। গত ২ বছর অতিমারির কারণে বন্ধ থাকার পরে এবার হচ্ছে কার্নিভাল (Carnival)। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা পাওয়ার পরে এবছর কার্নিভালের বাড়তি গুরুত্ব। অংশ নিয়েছে ৯৫টি পুজো কমিটি। পাশাপাশি দুটো মঞ্চ করা হয়েছে। একটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। এ ছাড়াও ভাস্বর চট্টোপাধ্যায়, তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় -সহ টলিউডের তারকারা। পাশের মঞ্চটিতে রয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, বিধায়ক রাজ চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্টরা। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা। সেখানে রয়েছেন ইউনেস্কোর (UNESCO) প্রতিনিধি-সহ দেশ-বিদেশের বহু অতিথি।

আরও পড়ুন: কার্নিভালের জন্য রেড রোড যাওয়ার পথে দুর্ঘটনা রামমোহন সম্মিলনীর প্রতিমাসহ ট্যাবলো

পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হয় কার্নিভাল। বাইকের উপর পুরহিত থেকে শুরু করে ঢাকি, এমনকী সপরিবারে মা দুর্গা-সহ সিংহ নিয়ে অধিষ্ঠান করছেন বাইকে। এই কসরত থেকে মুগ্ধ মুখ্যমন্ত্রীর মত, খুব ভালো। মঞ্চে বসা পুলিশকর্তাদের মুখে তখন গর্বের হাসি।

এরপরই থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের গ্রুপ ‘দীক্ষা মঞ্জরী’র নৃত্যনুষ্ঠান। অসুস্থ ডোনা। শুক্রবার, মহড়ায় উপস্থিত থাকলেও অনুষ্ঠানে অংশ নেননি তিন। মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে গাওয়া গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তাঁরা।

প্রতিটি পুজো কমিটির জন্য ৩ মিনিট করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সময় দেওয়া হয়েছে। যে যার নিজস্ব থিমের ওপর অনুষ্ঠান করছে। পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি রয়েছেন। পুজো কমিটি পিছু ৩টি করে ট্রেলার দেওয়া হয়েছে।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...