Sunday, May 24, 2026

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের

Date:

Share post:

গত ম‍্যাচে পাকিস্তানের ( Pakistan) কাছে হারের পর এশিয়া কাপে (Asia Cup) আবারও জয়ের রাস্তায় ফিরল ভারতীয় দল (India Team)। শনিবার এশিয়া কাপে আয়োজক দেশ বাংলাদেশকে (Bangladesh) ৫৯ রানে হারাল স্মৃতি মান্ধনার দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং এবং বোলিং শেফালি ভর্মা। ম‍্যাচের সেরাও তিনি।

ম‍্যাচ এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় দল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে টিম ইন্ডিয়া। ওপেনার শেফালি ভর্মা ৪৪ বলে ৫৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। এরপর ফর্মে থাকা জেমাইমা রডরিগেজ অপরাজিত ৩৫ রানে। অধিনায়িকা স্মৃতি মান্ধানা করেন ৪৭ রান।

জবাবে ব‍্যাট করতে নেমে ১০০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন নিগার সুলতানা। ভারতের হয়ে ব্যাটিংয়ে ঝড় তোলার পাশাপাশি বল হাতেও দুই উইকেট তোলেন শেফালি ভর্মা।  দীপ্তি শর্মাও নেন দুই উইকেট। একটি করে উইকেট নেন রেনুকা সিং স্নেহ রানা।

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক, দলে এলেন ওয়াশিংটন সুন্দর

Related articles

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই...

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...