Monday, March 2, 2026

সোনালি-মৃত্যু রহস্যে নয়া মোড়, তুরুপের তাস দুটি চিঠি !

Date:

Share post:

সোনালি-মৃত্যু রহস্যের কিনারায় নয়া মোড়। দু’টি চিঠি হাতে পেয়েছেন প্রয়াত অভিনেত্রী তথা প্রাক্তন বিজেপি নেত্রী সোনালির পরিবারের সদস্যরা।

একটি চিঠিতে লেখা, সোনালি ফোগতের খুনের পিছনে ১০ কোটি টাকার কারবার রয়েছে। অন্য চিঠির বয়ানে রয়েছে রাজনৈতিক নেতাদের নাম, যাঁরা নাকি যুক্ত ছিলেন সোনালি-খুনে। এমন চিঠি কারা পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন সে বিষয়ে পুরোপুরি অন্ধকারে তার পরিবারের সদস্যরা।

প্রথম চিঠিটি প্রায় এক মাস আগে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আর দ্বিতীয় চিঠিটি এসেছে তার কিছু দিন পরে। এর আগে হিসারে অনুষ্ঠিত সর্ব খাপ মহাপঞ্চায়েতে সোনালির ভাই রিঙ্কু অভিযোগ করেছিলেন, বিজেপি নেতা কুলদীপ বিষ্ণোই তাঁর দিদির মৃত্যুর জন্য দায়ী।

খাপের মুখপাত্র সন্দীপ ভারতী জানান, সোনালির পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে কুলদীপ বিষ্ণোইকে সবার সামনে জবাবদিহি করতে বলা হয়েছে।

spot_img

Related articles

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...