Thursday, May 7, 2026

নীতীশের বিহারে নেশাগ্রস্ত অবস্থায় ধরা পড়লে ভিআইপিদের জন্য এলাহি ব্যবস্থা আবগারি দফতরের

Date:

Share post:

বহুদিন ধরেই বিহারে নিষিদ্ধ মদ। তবুও আড়ালেই রমরমিয়ে চলছে মাদক বিক্রি। সাধারণ মানুষদের জন্য তো বটেই ভিআইপিদের জন্যও এই নেশার জিনিস বিক্রি চলে রমরমিয়ে। তবে জনসমক্ষে ধরা পড়লে ভিআইপিদের জন্য রয়েছে এলাহি ব্যবস্থা। আর এই বিশেষ ব্যবস্থা করেছে বিহারের আবগারি দফতরই।

আরও পড়ুন:‘তেজস্বী বিহারের মুখ্যমন্ত্রী’: নীতীশের মন্তব্যে তুঙ্গে জল্পনা, JDU সুপ্রিমোকে আশ্রমে যাওয়ার দাওয়াই বিজেপির

বিহারের আবগারি সুপারিন্টেন্ডেট এসকে চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকারী কর্মী, জন প্রতিনিধি এবং সমাজের উচ্চবিত্তরা ,যাঁরা মাদকাসক্ত অবস্থায় ধ্রা পড়বেন, তাঁদের রাখার জন্য এই ভিআইপি সেল তৈরি করা হয়েছে। এইসব ব্যক্তিদের নিরাপত্তার জন্য সমস্তিপুরের আবগারি দফতরে  দুটি বিছানা, সোফা, টেবিল এবং প্রশিক্ষিত কুকুরেরও বন্দোবস্ত করা হয়েছে বলে জানান তিনি।

তবে যে রাজ্যে মদ নিষিদ্ধ, সেখানে সাধারণ মানুষের সঙ্গে ভিআইপিদের বৈষম্যে কোথায়? কেনই বা হবে? মদ খেয়ে ধরা পড়লে উভয়েই সমান দোষী।তাই ভিআইপি-দের জন্য করা এই বিশেষ ব্যবস্থার তথ্য প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...