Wednesday, May 6, 2026

কালীপুজো-দিওয়ালিতে নাশকতার আশঙ্কা! সারাদেশের সঙ্গে সতর্ক কলকাতাও

Date:

Share post:

নির্বিঘ্নেই কেটেছে দুর্গাপুজো-দশেরা। কিন্তু দিওয়ালির সময় না*শকতার আশঙ্কা রয়েছে। এই কারণে দেশের অন্যান্য অংশের সঙ্গে কলকাতার (Kolkata) সব থানাকেও বিশেষভাবে সতর্ক করা হয়েছে। হরিয়ানা (Hariyana) পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (Special Branch) তরফে এই সতর্কতা জারি করে বলা হয়েছে, দিওয়ালির সময় নাশকতামূলক আক্রমণ চালানোর চেষ্টা করতে পারে PFI। একটি টুইটার (Tweeter) অ্যাকাউন্ট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে বলেই হরিয়ানা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সূত্রে খবর।

এরপরেই সব থানাকে কালীপুজো ও দেওয়ালির সময় বিশেষভাবে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে সব থানা ও গোয়েন্দা বিভাগকে। জ*ঙ্গিদের অর্থ সাহায্যের অভিযোগে সম্প্রতি PFI-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারাই আক্রমণ চালাতে পারে বলে অভিযোগ।

Related articles

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit...

সরকার বদলে সুমনের ডিগবাজি “আমি তৃণমূলপন্থী নই”, ‘এবার উনি বিজেপি হবেন’, তোপ তসলিমার

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা...

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...

দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

১৬ দফা দাবিতে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র কর্মীরা।...