Wednesday, May 6, 2026

শান্তিতে নোবেল এলেও হিংসা অব্যাহত ইউক্রেনে, রাজধানী কিভে ৭৫টি মিসাইল হামলা রাশিয়ার

Date:

Share post:

সদ্য শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে রাশিয়া ও ইউক্রেনের দুটি মানবাধিকার সংগঠন। তবে নোবেল এলেও দেশে শান্তির ছিটেফোঁটা দেখা যাচ্ছে না কোথাও। ইউক্রেনের কিভে ব্যাপক মিসাইল হামলা চালালো রাশিয়া। সোমবার সকালে ইউক্রেনে হামলা চালায় পরপর ৭৫টি মিসাইল। রুশ সেনার মিসাইল হামলার জেরে কিভের(Kyiv) পেডেস্ট্রিয়ান ব্রিজ ভেঙে পড়ে। ফলে কালো ধোঁয়ায় ঢাকতে শুরু করে চারপাশ।

আন্তর্জাতিক সংবাদ মধ্যম সূত্রের খবর, সোমবার সকালে রাশিয়ার ছোঁড়া (Russia) ৭৫টি মিসাইল পরপর আছড়ে পড়ে ইউক্রেনের বিভিন্ন শহরে। সেই সঙ্গে রুশ সেনা বাহিনী একের পর এক বিস্ফোরণ চালায় ইউক্রেনের শহরগুলিতে। ইউক্রেনের ঐতিহাসিক শহর সেভেঙ্কোতেও হামলা চালায় রুশ বাহিনী। মধ্য কিভের কিভ জাতীয় বিশ্ববিদ্যালয়েও হামলা চালায় রুশ মিসাইল। রাশিয়ার এহেনো হামলায় রীতিমতো আতঙ্ক ছড়ায় শহরবাসীর মধ্যে। গোটা ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শান্তির জন্য যে দুটি দেশে এ বছর নোবেল পুরস্কার গেল সেখানে আদৌ শান্তি কোথায়? উল্লেখ্য, চলতি বছর শান্তিতে নোবেল দেওয়া হয়েছে, রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল (Russian human rights organisation Memorial) এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ (Center for Civil Liberties)। এর পাশাপাশি নোবেল পেয়েছেন বেলারুশের মানবাধিকার আইনজীবী এলিস বিয়ালিয়াতস্কি (Ales Bialiatski)। তবে বিশ্বের সর্বোচ্চ শান্তি পুরস্কার দেশে এলেও এক বছর পরও শান্তি অধরা থেকে গেল রাশিয়া ও ইউক্রেনে।

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...