Wednesday, May 6, 2026

স্বামীর প্রাক্তন প্রেমিকাকে দাম্পত্যে ঠাঁই! বরের বিয়ে দিলেন বউ নিজেই

Date:

Share post:

গল্প বা সিনেমায় নয়, বাস্তবেই প্রাক্তন (Ex lover)আর বর্তমানকে নিয়ে সুখের সংসার ‘ভাগ্যবান’ পুরুষের(Lucky Man)। সত্যি ঘটনার পাত্র-পাত্রীরা হলেন কল্যাণ (Kalyan), বিমলা (Bimala) ও নিত্যাশ্রী (Nityashree)। কল্যাণ সোশ্যাল মিডিয়ায় (Social media) খুবই জনপ্রিয়৷ ভিডিও বানানোর কাজেই জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। নিত্যাশ্রী নামের এক মহিলার সঙ্গে সেই সূত্রেই আলাপ এবং প্রেমের সম্পর্ক (Love affair)। পরে অবশ্য সেই প্রেম ভেঙে যায়। দুজনের দুটি পথ তখনকার মত আলাদা আলাদা গন্তব্যে রওনা দেয়।

এই প্রেম ভাঙার কিছুদিন পরে কল্যাণের আলাপ হয় কাডাপ্পার বাসিন্দা বিমলার (Bimala) সঙ্গে । তাঁরা দুজনে মিলে ভিডিও করতে শুরু করেন৷ দুজনের বন্ধুত্ব হয় এবং একে অন্যের প্রেমে পড়েন তাঁরা। একসঙ্গে কাজ করতে করতে দাম্পত্যে জুটি গড়ার ভাবনাও মাথায় আসে তারপরই বিয়ে। বছর দুই এভাবে কাটার পর, চিত্রনাট্যে প্রবেশ করেন প্রাক্তন প্রেমিকা। কথা বলে প্রথম প্রেম ভোলা মুশকিল। নিত্যাশ্রী যোগাযোগ করেন কল্যাণের সঙ্গে। প্রেমের অনুভূতি তখনও মরে যায়নি। আচমকাই কল্যাণ এবং নিত্যা মিলে বিমলার সামনে বিয়ের প্রস্তাব রাখেন৷ এরপর বিমলা অনেক ভাবনা চিন্তা করে অনুমতি দেন। মন্দিরে বিধি মেনেই দুজনের বিয়ে হয়৷ তিনজন মিলে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে৷ এরপরেই অনেকে কল্যাণকে ‘ভাগ্যবান পুরুষ’ বলে তকমা দিয়েছেন। এভাবে নিজের বিবাহিত স্বামীর জীবনে প্রাক্তন প্রেমিকার নাম পুনরায় জুড়ে দেওয়ার ঘটনা কার্যত বিরল বটে!

Related articles

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...