Thursday, May 7, 2026

ব্যাঙ্ক ও আর্থিক সংকট নিয়ে গবেষণা ! অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

Date:

Share post:

অর্থনীতিতে (Economics) নোবেল পুরস্কার (Nobel Prize) পেলেন বেন বার্নানকে (Ben Barnanke), ডগলাস ডব্লিউ ডায়মন্ড (Douglas W Diamond) এবং ফিলিপ ডিবভিগ (Philip Dybvig)। সুইডিশ নোবেল কমিটি (Swedish Nobel Committee) এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাঙ্ক (Bank) ও অর্থনৈতিক সঙ্কট (Economic Crisis) নিয়ে গবেষণার (Research) জন্য এবছর অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কারপ্রাপক (Nobel Laurate) হিসেবে ৩ জনকে বেছে নেওয়া হয়েছে। সোমবার সুইজারল্যান্ডের স্টকহোমে (Switzerland Stockholm) বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স (Royal Swedish Academy of Science)।

সাম্প্রতিককালে তালা ঝুলেছে ভারতের একাধিক ব্যাঙ্কে। মাথায় হাত পড়েছে কর্মী থেকে শুরু করে গ্রাহকদের। এটাই তিন মার্কিন অর্থনীতিবিদের গবেষণার বিষয় ছিল। ব্যাঙ্ক বন্ধ হওয়ার কারণে সমাজে (Society) কী প্রভাব (Effects) পড়ে এবং তার প্রভাব কীভাবে কমানো যায়, তা নিয়েই গবেষণা করেছেন তাঁরা। বেন এস বার্নানকে ওয়াশিংটনের ব্রুকলিংস ইনস্টিটিউশনের (Washington Brooklings Institute) সদস্য। অন্যদিকে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ইউনিভার্সিটি অফ শিকাগোর (University of Chicago) অধ্যাপক (Professor) এবং ফিলিপ এইচ ডিবভিগ ওয়াশিংটন ইউনিভার্সিটির (Washington University) অধ্যাপক।

১৯০১ সালে নোবেল পুরস্কার দেওয়া শুরু হলেও সেইসময় পদার্থবিজ্ঞান (Physics), রসায়ন (Chemistry), চিকিৎসাবিজ্ঞান (Medical Science), সাহিত্য (Literature) ও শান্তি (Peace) বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হত কিন্তু ১৯৬৮ সালে সেই তালিকায় সংযোজিত হয় অর্থনীতি বিভাগও।

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...