Wednesday, May 6, 2026

আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন হরমনপ্রীত কৌর

Date:

Share post:

আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। সোমবার এমনটাই জানান হল আইসিসির তরফ থেকে। পুরুষ বিভাগে এই পুরস্কার পেলেন পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। হরমনপ্রীত এই পুরস্কার পেলেন সতীর্থ স্মৃতি মান্ধানা এবং বাংলাদেশের নিগার সুলতানাকে হারিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে হরমনপ্রীতের হাতে।

এই পুরস্কার জিতে হরমনপ্রীত বলেন, “এই পুরস্কারের জন্য মনোনীত হওয়া এবং পাওয়া, দুটোই আমার কাছে গর্বের ব্যাপার। স্মৃতি এবং নিগারের পাশে নিজের নাম দেখতে পেয়ে আমি আপ্লুত। দেশের হয়ে খেলা আমার কাছে সবচেয়ে গর্বের ব্যাপার। ইংল্যান্ডে ঐতিহাসিক সিরিজ জিতেছি আমরা। আমার ক্রিকেটজীবনে তা মাইলফলক হয়ে থাকবে।”

আরও পড়ুন:এশিয়া কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের

Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...