Friday, May 15, 2026

অগ্নিগর্ভ ইউক্রেন, ভারতীয় নাগরিকদের সেখানে না যাওয়ার সতর্কবার্তা দূতাবাসের

Date:

Share post:

ইউক্রেনে(Ukraine) ফের একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া(Russia)। সোমবার দেশটির নানা জায়গায় মিসাইল হামলা চালানো হয়েছে। এখানে পরিস্থিতিতে এবার ভারতীয় নাগরিকদের ইউক্রেনে না যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হলো কিয়েভের ভারতীয় দূতাবাসের(Indian embassy) তরফে। জানানো হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া ইউক্রেনে না যাওয়ার জন্য।

সোমবার কিয়েভের ভারতীয় দূতাবাসের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, “ইউক্রেনের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া ইউক্রেন সফরে যাবেন না। ইউক্রেনের (Ukraine) মধ্যেও এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন না। নাগরিকরা কোথায় রয়েছেন, তা দূতাবাসকে জানিয়ে রাখার অনুরোধ করা হচ্ছে। যাতে প্রয়োজনে তাঁদের কাছে পৌঁছনো যায়।” ভারতীয় দূতাবাসের এহেন বিজ্ঞপ্তি পর স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।

উল্লেখ্য, শনিবার রাশিয়ার (Russia) মূল ভূখণ্ড ও ক্রাইমিয়ার সংযোগকারী সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, হামলার নেপথ্যে রয়েছে ইউক্রেনের কমান্ডো বাহিনী। এটা রুশ ভূখণ্ডে সন্ত্রাসবাদী হামলা। এর প্রত্যুত্তর দেওয়া হবে। তারপরই সোমবার সকালে মিসাইল হামলা শুরু করে রাশিয়া। রাজধানী কিভেই ৫টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ৮৫টি ধারাবাহিক মিসাইল হামলা হয়েছে বলে দাবি। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, রাশিয়ায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মারা গিয়েছেন ১১ জন। আহত অন্তত ৬৪ জন।

Related articles

NEET প্রশ্ন ফাঁসের মূলচক্রী গ্রেফতার: পরীক্ষা বাতিলে আত্মঘাতী অন্তত ৩

শেষ পর্যন্ত নিট ২০২৬ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল চক্রীর সন্ধান পেল সিবিআই। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনে থেকেই প্রশ্ন...

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...