Friday, May 22, 2026

মোমিনপুরকাণ্ডে হাই কোর্টের নির্দেশে SIT গঠন, স্যোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টে কড়া ব্যবস্থা: বিনীত

Date:

Share post:

মোমিনপুরের ঘটনায় এবার SIT গঠন করে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। বুধবার বেলা ২ টোয় রাজ্যকে রিপোর্ট দিতে বলেছিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। সেই মতো এ দিন রিপোর্ট জমা পড়ে হাইকোর্টে। সেটা দেখার পরে রাজ্য পুলিশের ডিজি (DG) অমিত মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Vinit Goyel) নেতৃত্বে মোমিনপুরের ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পরবর্তী শুনানিতে রিপোর্ট দিতে বলেছে ডিভিশন বেঞ্চ। NIA তদন্ত হবে কি না, তা কেন্দ্রকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের রিপোর্টের ভিত্তিতে আগামী ১৫ দিনের মধ্যে সেই সিদ্ধান্ত নিতে হবে। হাইকোর্ট কোনও মতামত দেবে না। নভেম্বরে এই মামলার পরবর্তী শুনানি।

মোমিনপুরের ঘটনায় এখনও পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বুধবার, সন্ধেয় সাংবাদিক বৈঠক করে তিনি জানান, এলাকায় এখন শান্তি বজায় রয়েছে। CCTV ফুটেজ দেখে দোষীদের শণাক্তকরণে কাজ চলছে। স্যোশাল মিডিয়ায় সেদিনের ঘটনার কোনও ভিডিও বা ঘটনা নিয়ে কোনও রকম উস্কানিমূলক পোস্ট না করার আবেদন জানিয়েছেন বিনীত গোয়েল। তিনি জানান, কেউ যদি সেটা করে তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...

মিড-ডে মিলে তেল, গ্যাস কমানোর ফতোয়া: যুদ্ধ-সংকটে প্রথম কোপ শিশুদের উপর!

জ্বালানি গ্যাসের পরে এবার গোটা দেশ যে ভোজ্য তেলের সংকটের মধ্যেও পড়েছে তা লুকানোর আপ্রাণ চেষ্টা কেন্দ্রের মোদি...

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...