Saturday, March 14, 2026

ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও স্থায়ী সমাধান চেয়ে মেট্রো কর্তৃপক্ষকে শ্বেতপত্র প্রকাশের নির্দেশ

Date:

Share post:

ফের মেট্রো রেলের (Metro Rail) কাজের জন্য ফের ফাটল (Crack) আতঙ্ক। এবার ঘটনার বউবাজারের (bowbazar) মদন দত্ত লেনে (Madan Dutta Lane) । কমপক্ষে ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত। ভাঙনের আশঙ্কায় রাতারাতি ঘরছাড়া হতে হয়েছে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের। ক্ষতিগ্রস্তরা কবে পাবেন স্থায়ী ঠিকানা? বসবাসের জন্য বিকল্প ব্যবস্থা কী হবে? এবার এই সমস্ত কিছু আর মৌখিক নয়, KMRCL-কে শ্বেতপত্র প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে আগামী বুধবারের মধ্যে। তার আগেই মেট্রো কর্তৃপক্ষকে (Metro Railway Authority) রিপোর্ট দেবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বিশেষজ্ঞরা।

এর আগে, মেট্রো কাজ চলাকালীন ২০১৯ সালে বউবাজারে দুর্গাপিতুরি লেনের অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতটাই বিপজ্জনক ছিল যে, বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলতে হয়। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এ বছরের বছরের মে মাসে।

বারবার এমন বিপত্তিতে মেট্রো রেলের ভূমিকায় রীতিমতো ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা। মেট্রো কর্তৃপক্ষের সামনে ক্ষোভে প্রকাশ করেন তাঁরা। কেন স্থায়ী কোনও সমাধান হচ্ছে না। মেট্রোরেল আধিকারিক ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই KMRCL-কে বুধবার মধ্যে শ্বেতপত্র প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

কী থাকছে এই শ্বেতপত্রে?

(১) মেট্রোর কাজ কতটা এগিয়েছে?

(২) আর কোথায় কাজ হবে?

(৩) কতজনকে টাকায় ক্ষতিপূরণ দেওয়া হবে?

(৪) কবে স্থায়ী ঠিকানা পাবেন?

(৫)কাদের বিকল্প বাসস্থান ব্যবস্থা করা হবে?

(৬) কতদিনে পরিকল্পনার বাস্তবায়ণ?

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...