Wednesday, May 13, 2026

শেওড়াফুলিতে নাবালিকার মৃ*ত্যু তদন্তে শিশু সুরক্ষা কমিশন, বিক্ষোভের মুখে পড়লেন প্রিয়াঙ্কা

Date:

Share post:

শেওড়াফুলির খড়পাড়ায় মৃ*ত নাবালিকার (minor girl) পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেত্রী (BJP Leader) প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। শুক্রবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (National Child Protection Commission) চেয়ারপার্সনের সঙ্গে শেওড়াফুলিতে যান বিজেপি নেত্রী। আর তারপরই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।

উল্লেখ্য, নবমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ (Missing) হয়ে যায় শেওড়াফুলির খড়পাড়ার ওই নাবালিকা। পরের দিন অর্থাৎ দশমীতে হাওড়া-তারকেশ্বর (Howrah Tarakeshwar) লাইনের শেওড়াফুলি থেকে মৃতদেহ উদ্ধার করে জিআরপি (GRP)। এরপর খু*নের অভিযোগ দায়ের করে পরিবার। শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ ঘটনার তদন্তে (Investigation) নেমে অভিযুক্ত (Accused) শেখ রাজা নামে এক যুবককে গ্রেফতার (Arrest) করে অভিযুক্ত শেখ রাজাকে।

শুক্রবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tribrewal)। এরপরই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানান, তিনি এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নন একজন আইনজীবী হিসেবে ওই নাবালিকার পরিবারকে আইনি সাহায্য করতে এসেছেন। কিন্তু স্থানীয়রা বিজেপি নেত্রীর এই তত্ত্বকে মানতে নারাজ। তাঁদের অভিযোগ, প্রিয়াঙ্কা এখানে এসে ঘটনায় রাজনীতির রঙ লাগানোর চেষ্টা করছিলেন। আর সেকারণেই এদিনের বিক্ষোভ প্রদর্শন।

আরও পড়ুন- ওরা রাজনীতিতে ধর্মটাকে বিক্রি করছে, মুর্শিদাবাদে বিজেপিকে তোপ কুণালের

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...