Thursday, May 21, 2026

‘আমাদের দলে বুমরাহর না থাকা বিরাট ক্ষতি’, বললেন ভারত অধিনায়ক

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। রবিবার, ১৬ই অক্টোবর থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু হচ্ছে। সুপার ৪ রাউন্ড শুরু হবে ২২ তারিখ থেকে। তার আগে ব্রিসবেনে শনিবার ১৬টি দলের অধিনায়কদের নিয়ে হয়ে গেল সাংবাদিক বৈঠক। সেখানে যশপ্রীত বুমরাহ নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বললেন, চোট পাওয়া দুর্ভাগ্যের। সেটার জন্য কিছু করার নেই। আমাদের দলে বুমরাহর না থাকা বিরাট ক্ষতি।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” বুমরাহ দুর্দান্ত ক্রিকেটার। অনেক বছর ধরে ভাল খেলছে। কিন্তু চোট পাওয়া দুর্ভাগ্যের। সেটার জন্য কিছু করার নেই। অনেক বিশেষজ্ঞের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু কোনও ইতিবাচক উত্তর পাইনি। বিশ্বকাপ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বুমরাহর কেরিয়ার। ওর বয়স মাত্র ২৮ বছর। অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে ওর। তাই আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। বিশেষজ্ঞরাও সেটাই বলেছেন। ভবিষ্যতে অনেক ম্যাচ খেলবে এবং ভারতকে জেতাবে বুমরাহ। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমাদের দলে ওর না থাকা বিরাট ক্ষতি।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,” চোট-আঘাত খেলারই অংশ, এই বিষয় আমরা বেশি কিছু করতেও পারবো না। ক্রিকেটারদের এতো বেশি ম্যাচ খেলতে হলে চোট তো লাগবেই। এই জন্যই আমাদের লক্ষ্য ছিল নিজেদের বেঞ্চ শক্তি বৃদ্ধি করা। যাতে যে ক্রিকেটাররা যখন সু্যোগ পাবে সে যেন তার সেরাটা দিতে পারে।”

যশপ্রীত বুমরাহ-এর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মহম্মদ শামি। শামির যোগ দেওয়া নিয়ে রোহিত বলেন,” শামি ২-৩ সপ্তাহ আগে কোভিডে আক্রান্ত হন। এরপর তিনি রিহ্যাব করেন। এখন সে সম্পূর্ণ সুস্থ। শামি এখন ব্রিসবেনে আছেন এবং দলের সঙ্গে অনুশীলনও করবেন।”

আরও পড়ুন:এবার সৌরভ-বিতর্কে মুখ খুললেন অরুণ ধুমাল

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...