Sunday, March 29, 2026

উপত্যকার কাশ্মীরি পণ্ডিতকে নির্মমভাবে হ*ত্যা করল জঙ্গিরা

Date:

Share post:

ফের সন্ত্রাসবাদীদের টার্গেটে উপত্যকার কাশ্মীরি পণ্ডিত। আজ, শুক্রবার সোপিয়ান জেলার চৌধুরি গান্দ এলাকায় এক সাধারণ কাশ্মীরি পণ্ডিতকে নির্মমভাবে গুলি করে হ*ত্যা করল জঙ্গিরা। নিহতের নাম পুরান কৃষাণ ভাট।

জানা গিয়েছে, আপেল ক্ষেতে যখন কাজের উদ্দেশে যাচ্ছিলেন কৃষাণ ভাট, তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন পণ্ডিত। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সোপিয়ান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত পুরান কৃষাণ ভাটের একটি ৭ বছরের মেয়ে ও একটি ৫ বছরের ছেলে রয়েছে। মৃতের এক আত্মীয়ের কথায়, পুরান খুব একটা বাড়ির বাইরে বেরতেন না। বাড়িতেই থাকা পচ্ছন্দ করতেন। এর থেকে স্পষ্ট বোঝা যায় কেবলমাত্র কাশ্মীরের অমুসলিম বাসিন্দা ও পরিযায়ীদের বার্তা দিতে ও তাঁদের মনে আতঙ্ক তৈরি করেতেই এই হ*ত্যাকাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা। খবর পেতেই আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী।

এর আগে চলতি বছরের আগস্ট মাসে এই সোপিয়ান জেলাতেই আপেল ক্ষেতে এক কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করেছিল জঙ্গিরা। গত বছর অক্টোবর মাস থেকেই অমুসলিম কাশ্মীরের বাসিন্দাদের চিহ্নিত হত্যায় ফের ব্যাপক সক্রিয় হতে দেখা যাচ্ছে জঙ্গিদের। সেই সময় পাঁচ দিনের মধ্যে ৭জনকে খুন করেছিল জঙ্গিরা। কাশ্মীরি পণ্ডিত ছাড়াও পরিযায়ী শ্রমিক ও শিখ নাগরিকরাও এই তালিকায় রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, গত আগস্ট মাসের হত্যকাণ্ডে জঙ্গি সংগঠনের আল বদরের শাখা সংগঠন কাশ্মীরি ফ্রিডম ফাইটারস জড়িত ছিল। এই ঘটনার পিছনেও তাদেরই হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

কসবায় মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত

রবিবার ভোরে কসবার বোসপুকুর (Bosepukur, Kasba) এলাকায় ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ বিনোদ সিং (Vinod Singh)...

আংশিক মেঘলা আকাশের রবিবাসরীয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। মেঘলা আকাশে উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দুদিন ঝড়...

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...