Sunday, May 17, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে বউবাজারের ঘটনাস্থলে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মেয়র-সহ পুলিশের কর্তারা

Date:

Share post:

ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে শুক্রবার কাকভোরে মদন দত্ত লেন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) এই বিপর্যয় নিয়ে শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ নবান্নে বৈঠক হয়। ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwibedi), KMRCL কর্তৃপক্ষ। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে।

কেন বারবার এই ফাটল দেখা যাচ্ছে? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি বলেন, আলোচনা নয়, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে। সেই মতো বৈঠক থেকে সরাসারি বউবাজার যান মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মেয়র। সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ছিলেন KMRCL-এর আধিকারিকরাও।

ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে মদন দত্ত লেন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। এরপরই সেখানে পৌঁছে যান স্থানীয় সাংসদ, বিধায়ক, কাউন্সিলর। ঘটনাস্থলে পৌঁছে সবটা খতিয়ে দেখেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। এরপরই বাসিন্দাদের সুযোগ সুবিধার দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে যান মেট্রো আধিকারিকরাও। যত দ্রুত সম্ভব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। এলাকায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়ন করা হয়েছে। সেসব বাড়িতে ফাটল ধরেছে সেই বাসিন্দাদের ক্রিক রো-সহ সংলগ্ন অঞ্চলে স্থানান্তরিত করা হয়েছে।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...