Thursday, May 14, 2026

মার্কিন সংবাদপত্রে ভারত-বিরোধী বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

ভারত-বিরোধী বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তুঙ্গে। মার্কিন (US) মুলুকের জনপ্রিয় দৈনিক ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর (Wall Street Journal) প্রথম পাতায় প্রকাশিত হয়েছে ওই বিজ্ঞাপন।কী লেখা আছে বিজ্ঞাপনে ? তাতে অভিযোগ করা হয়েছে, ভারতে বিনিয়োগের পরিবেশ নেই। কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিপুল ক্ষমতা দিয়ে রেখেছে মোদি সরকার। সেই সঙ্গে দাবি করা হয়েছে, অন্তত ১২ জন ভারতীয় পদাধিকারীর আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলিতে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হোক। সেই তালিকায় রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ! এই বিজ্ঞাপন প্রকাশিত হতেই শুরু হয়েছে বিতর্ক। ভারতীয়রা ইতিমধ্যেই দাবি তুলেছে, পত্রিকার সম্পাদককে ক্ষমা চাইতে হবে।

শনিবার ওই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে অর্থমন্ত্রী আমেরিকাতেই রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, সেই কারণেই এমন বিজ্ঞাপনের পরিকল্পনা করা হয়েছে। বিজ্ঞাপনটিতে অভিযোগ করা হয়েছে, ভারতের প্রাতিষ্ঠানিক পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই নির্মলা-সহ ১১ জনের উপরে নিষেধাজ্ঞা জারি করা হোক। মন্ত্রী, আমলা, বিচারপতির নামও আছে সেই তালিকায়!

এমন বিদ্বেষমূলক বিজ্ঞাপনের পিছনে মাস্টারমাইন্ড হিসাবে শোনা যাচ্ছে রামাচন্দ্রন বিশ্বনাথনের নাম। তিনি দেভাস গ্রুপের প্রাক্তন সিইও। এই মুহূর্তে দেশছাড়া বিশ্বনাথন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা কাঞ্চন গুপ্তা অন্তত এমনই দাবি করেছেন টুইটারে। তিনি লিখেছেন, ‘বিশ্বনাথন ভারতের একজন ঘোষিত পলাতক আর্থিক অপরাধী। সুপ্রিম কোর্ট ওঁর সংস্থা দেভাস গ্রুপকে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এটা শুধুমাত্র মোদি সরকারের বিরোধী প্রচার নয়। এটা বিচারব্যবস্থার বিরোধী। এমনকী, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধেও।’ কেন এই ধরনের বিজ্ঞাপন প্রকাশ করতে রাজি হল একটি প্রথম শ্রেনীর দৈনিক, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুন- শাহবাজের সৌজন্যে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে দুরন্ত জয় বাংলার

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...