Wednesday, June 24, 2026

কলকাতা লিগে দ্বিতীয় ম্যাচেও জয় মহামেডানের, ভবানীপুরকে ৩-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড

Date:

Share post:

কলকাতা লিগে জয়ের ধারা অব‍্যাহত মহামেডান স্পোর্টিং ক্লাবের। রবিবার লিগে সুপার সিক্স পর্বে দ্বিতীয় ম্যাচেও জয় পেল সাদা-কালো ব্রিগেড। রবিবার নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুরকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিল তারা। জোড়া গোল করেন মার্কাস জোসেফ। অপর গোলটি ওসমানে এনদিয়ায়ের। এই জয়ের ফলে দু’ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে কলকাতা লিগের শীর্ষে মহামেডান স্পোর্টিং ক্লাব।

এদিন ম‍্যাচে শুরুতে চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে প্রথমার্ধের শেষের দিকে গোল করে মহামেডান। ডান দিক থেকে জুডিকার ভাসানো ক্রসে হেডে গোল করে মহামেডানকে এগিয়ে দেন মার্কাস। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে সাদা-কালো ব্রিগেড।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সাদা-কালো ব্রিগেড। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মহামেডানের ব্যবধান বাড়ান মার্কাসই। প্রীতমের শট বক্সের মধ্যে ক্রিজোর হাতে লাগে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মার্কাস। ৭২ মিনিটে মহমেডানের তৃতীয় গোলটি করেন ওসমানে।

এই জয়েয পর মার্কাস বলেন, “দলের জন্য এই ম্যাচ থেকে তিন পয়েন্ট খুব দরকার ছিল। সেটা এনে দিতে পেরে খুশি। কলকাতা লিগে যারা খেলছে তারা প্রত্যেকেই কঠিন দল।”

আরও পড়ুন:শাহবাজের সৌজন্যে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে দুরন্ত জয় বাংলার

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...