Saturday, June 20, 2026

অভিমুখ জানা না গেলেও কালীপুজোয় ধেয়ে আসছে সুপার সাইক্লোন

Date:

Share post:

দুর্গাপুজোর মতোই এবার কালীপুজোতেও আবহাওয়ার খামখেয়ালিপনা। দীপাবলির আগে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর এবং দিল্লির মৌসম ভবনের তরফে তেমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হয়েছে, যে কালীপুজোর আগে ফের ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যেতে পারে। বর্ষা বিদায়ের পর কালীপুজোয় সময় নতুন করে নিম্নচাপের চোখরাঙানিতে প্রবল উৎকণ্ঠা দেখা দিয়েছে।

আরও পড়ুন: মিলে গেল আবহাওয়ার পূর্বাভাস, দুর্গার বোধনেই তিলোত্তমায় উৎসবের তাল কাটল বৃষ্টি

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, ঘূর্ণাবর্ত এখন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং ক্রমশ নিম্নচাপে রূপান্তরিত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর। ২২ অক্টোবর সকালে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ২৩ তারিখ এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। যার সম্ভাব্য ল্যান্ডফল ২৪ তারিখ অর্থাৎ কালিপুজোর দিন হওয়ার প্রবল সম্ভাবনা।

তবে আবহাওয়াবিদরা এই সাইক্লোনের অভিমুখ ঠিক কোন দিকে হবে, তা নিয়ে এখনও নিশ্চিত নয়। তবে অভিমুখ যেদিকেই হোক না কেন, সাইক্লোনের প্রভাব ২৩ অক্টোবর থেকে বুঝতে পারা যাবে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর।

Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...