Sunday, March 1, 2026

রাষ্ট্রসঙ্ঘ পাক জ*ঙ্গিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব ভারতের, ফের বিরোধিতা চিনের

Date:

Share post:

রাষ্ট্রসঙ্ঘে ফের ভারত বিরোধিতায় সরব চিন। পাক জ*ঙ্গি শাহিদ মাহমুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আখ্যা দিতে রাষ্ট্রসঙ্ঘে প্রস্তাব পেশ করেছিল ভারত। তবে সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করল শি জিনপিং প্রশাসন। গত কয়েকমাসে এই নিয়ে চারবার ভারতের সন্ত্রাসবাদ বিরোধী প্রস্তাবে বাধা দিল চিন। অথচ উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে এই চিনের বিরুদ্ধে আনা আন্তর্জাতিক প্রস্তাবে ভোট দানে বিরত থেকেছিল নরেন্দ্র মোদি সরকার। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি, এবার চিনের ভারত বিরোধীতায় সেই ইস্যু ফের একবার মাথাচাড়া দিয়ে উঠছে।

প্রসঙ্গত, মুম্বইয়ে ২৬/১১ হামলার মাথা সাজিদ মীরের অন্যতম প্রধান সহযোগী ছিল এই শাহিদ মাহমুদ। ভারতে জ*ঙ্গি হামলা চালানোই তার একমাত্র পরিকল্পনা, এমন কোথাও শোনা গিয়েছে শাহিদের মুখে। ল*স্কর-ই-তইবার (LeT) অন্যতম নেতা শাহিদ মাহমুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করতে চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যৌথ প্রস্তাব দিয়েছিল আমেরিকা ও ভারত। আল কায়দাকে নিষিদ্ধ করার আইনের আওতাতেই শাহিদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করতে উদ্যোগী হয়েছিল ভারত (India) ও মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। কিন্তু সেই প্রস্তাবে বাধা দেয় চিন। ফলে শাহিদ মাহমুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দেওয়া নিয়ে আলোচনাই করতে পারেনি রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলি। অবশ্য সন্ত্রাসবাদকে প্রশ্রয় চিনের এখানে ভূমিকা এই প্রথমবার নয়, এর আগেও কান্দাহার বিমান অপহরণ কাণ্ডে মূল চক্রী আব্দুল রউফ আজহার, হাফিজ সইদের শ্যালক মক্কিকে নিষিদ্ধ করতে ভারতের আনা আন্তর্জাতিক প্রস্তাবের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে চিনকে।

এতকিছুর পরও কার্যত চিনের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ভারতকে। সম্প্রতি প্রতিবেশী চিনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের উপর মানবাধিকার লংঘন সংক্রান্ত প্রস্তাব পেশ হয়েছিল রাষ্ট্রসঙ্ঘে। তবে সেখানে ভোটাভুটিতে অংশ নিতে দেখা যায়নি ভারতকে। যার জেরে দেশের অন্তরেই বিরোধীদের তোপের মুখে পড়ে মোদি সরকার। অবশ্য ভারত ঘুরিয়ে চিনের পাশে দাঁড়ালেও, ভারতের প্রতি চিনের মনোভাব যে কী তা ফের প্রমাণ হয়ে গেল রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে।

spot_img

Related articles

ভোটার তালিকায় বিভ্রাট: ‘বিচারাধীন’ খোদ বিধায়ক ও বিডিও, নাম কাটা গেল কাউন্সিলরের

রাজ্যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা (এসআইআর) প্রকাশিত হতেই তীব্র চাঞ্চল্য। খোদ জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিক—...

দোল-হোলির রঙে সম্প্রীতির বার্তা, সোমে নেতাজি ইনডোরে মহামিলন উৎসবে মুখ্যমন্ত্রী

সামনেই দোল পূর্ণিমা, তার পরদিন হোলি। বসন্তের এই রঙের উৎসবে গোটা দেশের সঙ্গে মাতবে বাংলাও। তবে এবার সেই...

আগুনে মেজাজে টিম ইন্ডিয়া, পিচের চরিত্র থেকে সম্ভাব্য প্রথম একাদশ, রইল ইডেনের খুঁটিনাটি

ইডেনে রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup )মরন বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারত(India)। শনিবার ক্রিকেটের নন্দন কাননে...

তুমি আমি আর কবিতা: অভিনয়-রাজনীতি ছাপিয়ে অন্য শতাব্দী, মন্ত্রমুগ্ধ শিশির মঞ্চ

অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দান— দুই জায়গাতেই তিনি সাবলীল। তিনি শতাব্দী রায়। তবে এবার তাঁর পরিচয় ছাপিয়ে উঠল...