Monday, March 16, 2026

কালীপুজো-দীপাবলিতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কী বলছে হাওয়া অফিস?

Date:

Share post:

বর্ষার বিদায়বেলায় নিম্নচাপের ভ্রুকুটি। কালীপুজো-দীপাবলীতে কি বাংলার বুকে আছড়ে পড়বে ঘুর্ণিঝড়? সাইক্লোনের অভিমুখ এখনও স্পষ্ট করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। আগাম সতর্কতা হিসেবে রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয়, যাঁরা মাছ ধরতে ইতিমধ্যেই সমুদ্রে পাড়ি দিয়েছেন, শনিবারের মধ্যে তাঁদের ফিরে আসার জন্য বলা হয়েছে।

আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামি ২৪ ঘন্টার মধ্যে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে।শুক্রবার থেকে তা ক্রমশ শক্তি বাড়াবে। আগামী সোমবার, কালীপুজোর দিন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর, সেটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আপাতত শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য থেকে বর্ষার এবারের মতো বিদায় নেবে।

আরও পড়ুন- বেনজির! কুণালের সাংসদ তহবিলে সম্পূর্ণ তৈরি কোচবিহারের ‘মমতা সেতু’, আপ্লুত স্থানীয়রা

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...