Thursday, May 21, 2026

ম‍্যাচের মধ‍্যেই মাঠ ছাড়েন রোনাল্ডো, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম‍্যাচ চলাকালীন হঠাৎই মাঠ থেকে বেরিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঘটনা ঘটেছে গতকাল ম‍্যানইউ বনাম টটেনহ‍্যাম হটস্পারের ম‍্যাচ চলাকালীন। দলে না থাকায় হতাশ সিআরসেভেন।

বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয়েছিল ম‍্যাঞ্চেস্টার। সেই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না পর্তুগিজ মহাতারকা। তবে বেঞ্চে বসিয়ে রাখায় একেবারেই খুশি হননি রোনাল্ডো। ম্যাচ চলাকালীন দেখা যায়, বেঞ্চ ছেড়ে ড্রেসিংরুমের উদ্দেশে চলে যান সিআরসেভেন, আর এই ভিডিও মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। দলের জয়ে কোনও অভিব্যক্তিই দেখাননি রোনাল্ডো, কেবল না খেলার হতাশায় ম্যাচের মাঝেই মাঠ ছাড়েন তিনি।

এদিকে রোনাল্ডো না খেললেও, টটেনহ্যামের বিরুদ্ধে জয় পায় ম‍্যানইউ। টটেনহ‍্যামকে ২-০ গোলে হারায় ম‍্যাঞ্চেস্টার। ম‍্যানইউর হয়ে গোল করেন ফ্রেড এবং ব্রুনো।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...