Sunday, May 24, 2026

মুস্তাক আলিতে ছত্তিসগড়কে ৫৩ রানে উড়িয়ে দিল বাংলা, চার উইকেট প্রদীপ্ত প্রামাণিকের

Date:

Share post:

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার দুরন্ত পারফরম্যান্স। বৃহস্পতিবার ছত্তিসগড়কে ৫৩ রানে উড়িয়ে দিল লক্ষ্মীরতন শুক্লার দল। আর এই জয়ের ফলে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক আউটে যাওয়ার রাস্তা পরিষ্কার করে ফেলল অভিমূন‍্য ইশ্বরনরা। ম‍্যাচে এদিন বল হাতে দাপট দেখালেন প্রদীপ্ত প্রামাণিক।

টসে জিতে এদিন বল করার সিদ্ধান্ত নেয় ছত্তিসগড়। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে বাংলা। বাংলার হয়ে দুরন্ত পারফরম্যান্স শাহবাজ আহমেদের। ৪৮ রানে অপরাজিত তিনি। ৩৩ রান করেন অভিমূন‍্য ইশ্বরন।

জবাবে ব‍্যাট করতে নেমে ১০৮ রানে গুটিয়ে যায় ছত্তিসগড়ের ইনিংস। ছত্তিসগড়ের হয়ে ২৯ রান করেন অমনদীপ। বাংলার হয়ে চার উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। দুটি করে উইকেট নেন আকাশদীপ এবং শাহবাজ আহমেদ। একটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং রবি কুমার।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে রোহিত, সূর্যকুমারের সঙ্গে কী করলেন ভারত অধিনায়ক?

 

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...