Saturday, May 23, 2026

৩ বছর ধরে সন্ন্যাসিনী সেজে দিল্লিতে, অবশেষে গ্রেফতার চিনা গুপ্তচর

Date:

Share post:

বিগত কয়েক বছর ধরে লাদাখ ইস্যুতে ভারত চিনের(China) সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সম্পর্কের শিথিলতা এখনো কাটেনি। এই অবস্থার মাঝেই দিল্লিতে গ্রেফতার(Arrest) হলেন এক চিনা গুপ্তচর(Chinese Spy)। গত সোমবার তাকে আটক করা হয়েছিল। জানা গিয়েছে, বৌদ্ধ সন্ন্যাসীর(Buddhist Monk) ছদ্মবেশ ধরে ভারতে থেকে করছিলেন তিনি। তার কাছ থেকে একাধিক ভুয়ো কাগজপত্রও উদ্ধার হয়েছে।

দিল্লি পুলিশের (Delhi Police) তরফে জানানো হয়েছে, সেই মহিলার নাম কাই রুয়ো। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে তিব্বতি রিফিউজি কলোনিতে থাকতেন তিনি। তবে স্থানীয়দের মধ্যে তিনি দোলমা লামা নামে পরিচিত। গত ২০১৯ সাল থেকে বৌদ্ধ সন্ন্যাসিনী সেজেই ভারতে থেকেছেন তিনি। বিশেষ সূত্র মারফত দিল্লি পুলিশ জানতে পারে, ভুয়ো পরিচয় নিয়ে দীর্ঘদিন ধরে ভারতে রয়েছেন ওই মহিলা। সন্দেহভাজন হিসাবেই তাঁকে আটক করে পুলিশ। তাকে জেরা করে জানা গিয়েছে তার আসল নাম কাই রুয়ো।

প্রাথমিক তদন্তে পুলিশের কাছে ওই তরুণী দাবি করে, চিনের কমিউনিস্ট পার্টির সদস্যরা তাঁকে খুন করতে চেয়েছিল। সেই জন্যই তিনি ভারতে আশ্রয় নিয়েছেন কিনা, তা অবশ্য স্বীকার করেননি ওই চিনা মহিলা। তবে তাঁর বক্তব্য খতিয়ে দেখার জন্য প্রচুর নথিপত্র খতিয়ে দেখে দিল্লি পুলিশ। সেখানেই জানা যায়, চিনা পাসপোর্ট নিয়ে ২০১৯ সালে ভারতে এসেছিলেন কাই রুয়ো। দিল্লি পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ভারত-বিরোধী কার্যকলাপে জড়িত রয়েছেন এই চিনা মহিলা। পাশাপাশি নিজের পরিচয় পাল্টে নেপালে পরিচয়পত্র তৈরি করেছিলেন ওই মহিলা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছিলেন ওই মহিলা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

Related articles

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...