Thursday, May 14, 2026

পুজোয় ছুটি ১২ দিন! আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ নবান্নের

Date:

Share post:

উৎসব মরশুমের ছুটির রেশ এখনো কাটেনি। এরই মাঝে আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বছর দুর্গাপুজোয় রাজ্য সরকারি কর্মীদের ছুটি থাকছে টানা ১২ দিন। শনি-রবি পড়ায় ছুটির তালিকা থেকে নাম কাটা আট ছুটির।

অর্থ দফতর তিনটি ছুটির তালিকা প্রকাশ করেছে। প্রথম তালিকায় রয়েছে পাবলিক হলিডে। এরপরের তালিকায় রয়েছে এমন কয়েকটি ছুটি যা পাবলিক হলিডে নয় তবে রাজ্য সরকারি কর্মচারীরা (State Government Employee) এই ছুটি পাবেন। তৃতীয় তালিকায় রয়েছে বিশেষ সম্প্রদায়ভিত্তিক ছুটি।

অর্থ দপ্তরের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর ২৬ জানুয়ারি পড়েছে সরস্বতী পুজো (Saraswati Puja)। অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের সঙ্গে সরস্বতী পুজো একইদিনে পড়ায় ছুটির তালিকা থেকে কমে গিয়েছে একদিন। তবে এবছর একাধিক বিশেষ উৎসবের দিন শুক্রবার পড়ায় থাকছে একটানা তিনদিন ছুটি কাটানোর সুযোগ। যেমন, ৭ এপ্রিল গুড ফ্রাইডে ছাড়াও বিআর আম্বেদকরের জন্মদিন পড়েছে শুক্রবার। আবার পয়লা বৈশাখ ১৫ এপ্রিল শনিবার পড়ায় কমে গিয়েছে আরও একটি ছুটির দিন। আরেকটি লম্বা ছুটি পাওয়া যেতে পারে বুদ্ধ পূর্ণিমা ও রবীন্দ্র জয়ন্তীতে। ৫ মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা (Buddha Purnima) আর মঙ্গলবার ৯ মে রবীন্দ্র জয়ন্তী (Rabindra Jayanti)। সেক্ষেত্রে সোমবার ৮ তারিখের ছুটিটা অনুমোদন করাতে পারলেই একটানা পাঁচ দিনের ছুটি।

এছাড়া দোল, মহাবীর জয়ন্তী (Mahavir Jayanti), রথযাত্রা (Rath Yatra), স্বাধীনতা দিবসও (Independence Day) মঙ্গলবার পড়ায় সোমবার অফিস কাটলে একটানা চারদিন ছুটি পাওয়ার সুযোগ রয়েছে সরকারি কর্মীদের কাছে। একই সুযোগ মিলবে ১৪ ফেব্রুয়ারি (Valentine’s Day)। ঠাকুর পঞ্চান্ন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। দিনটি আবার মঙ্গলবার। অতএব আবারও লম্বা ছুটি।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...