Saturday, March 14, 2026

‘ভারত-পাকিস্তান ম‍্যাচে থাকে আলাদা পরিকল্পনা’ : বিরাট

Date:

Share post:

রাত পোহালেই টি-২০ বিশ্বকাপের মহারণ। রবিবার মেলবোর্নে ভারতের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সেই নিয়ে প্রস্তুতি তুঙ্গে দুই শিবিরে। এই ম‍্যাচে জিততে মরিয়া ভারতীয় দল। আর এই ম‍্যাচে যে টিম ইন্ডিয়ার আলাদা পরিকল্পনা রয়েছে, ম‍্যাচের আগে সেকথা জানিয়ে দিলেন বিরাট কোহলি।

ভারত-পাকিস্তান ম‍্যাচ নিয়ে বিরাট বলেন,” সকলে হালকা মেজাজে রয়েছে। আমরা সবাই আত্মবিশ্বাসী এবং প্রস্তুত। আমরা কীভাবে চাপ সামলাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। বড় ম্যাচগুলোর আগে আমরা দলের সকলের পাশে থাকার চেষ্টা করি। এটা অন্যদের সহজ, স্বাভাবিক থাকতে সাহায্য করে। একবার আবহটা তৈরি হয়ে গেলে সকলে নিজে থেকেই চাঙ্গা হয়ে যায়।”

শুধু ম‍্যাচ পরিকল্পনা নয়, মাঠে নেমে সূর্যকুমার যাদবের সঙ্গে ব‍্যাটিং উপভোগও করেন বিরাট, সেকথাও জানাতে ভুললেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। বিরাট বলেন,” মিডল অর্ডারে সূর্যকুমারের সঙ্গে ব্যাটিং করতে দারুণ লাগে। মজা লাগে। ও খুব দক্ষ ব্যাটার। মাঠে নেমে জিজ্ঞেস করে ব্যাটে বল কেমন আসছে। তারপর দু’তিনটে বল খেলে থিতু হয়ে চালাতে শুরু করে। আমাদের জুটি তৈরি হলে সূর্যকুমার একদিক আগলে রাখতে চায়। ও নিজে ঝুঁকি নিয়ে ব্যাট করার দায়িত্ব নেবে। আমি একটু অন্য ভূমিকা পালন করব। ব্যাপারটা আমি উপভোগই করব। মনে হয় দলের কাজে লাগবে।”

আরও পড়ুন:শুরুতেই ধাক্কা, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল অস্ট্রেলিয়া

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...