Thursday, May 14, 2026

পরিবেশ বান্ধব আতশবাজির জনপ্রিয়তা আকাশচুম্বী, বলছেন ব্যবসায়ীরা

Date:

Share post:

দীপাবলির মুখে রাজ্যের আতশবাজি ব্যাবসায়ীদের সঙ্গে আদালতের টানাপোড়েনের দিন শেষ। ইতিমধ্যেই পরিবেশ বান্ধব আতশবাজি পোড়ানোতে সম্মতি দিয়েছে আদালত। গত বছর এ রাজ্যে পরিবেশ বান্ধব আতশবাজি তৈরি করার পরিকাঠামো ছিল না। কিন্তু এবার আতশবাজি প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দিয়েছে নাগপুরের ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা। যার মধ্যে ১৭ জন ইতিমধ্যেই নেরির সার্টিফিকেট পেয়েছেন। যারা গ্রীন বাজি তৈরির ছাড়পত্র দেওয়ার নিয়ামক সংস্থা।

ছাড়পত্র পাওয়ার পর থেকে বাজি তৈরির প্রস্তুতি শেষ নুঙ্গি বাজি বাজারে। প্রদেশ আতশবাজি ব্যাবসায়ী সমিতির সম্পাদক সুখদেব নস্কর জানান, এই শিল্পের সঙ্গে দেড় লাখ মানুষ জড়িয়ে আছেন। পশ্চিমবঙ্গে সবথেকে বৃহৎ কুটির শিল্প এটি। সংখ্যালঘু ও তফসিলি জনজাতির মানুষ এই ব্যাবসার সঙ্গে বেশি জড়িত। এই ব্যাবসার উন্নতির জন্য ইতি মধ্যে ২৫ বিঘা জায়গার ওপর ক্লাসটার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিআইসি এক কোটি টাকা অনুমোদন করে দিয়েছে।
পরিবেশ বান্ধব আতশবাজি তৈরির ফলে বাজির দাম বাড়লেও এটা একটা নতুন যুগের সূচনা বলে জানান সুখদেব নস্কর।

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...