Thursday, May 14, 2026

‘মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলাম’, পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে বললেন অর্শদীপ

Date:

Share post:

এ যেন বদলার ম‍্যাচ। ছিল যত প্রশ্ন উঠেছিল, সেইসব প্রশ্নের এক এক করে উত্তর দেওয়ার পালা। আর রবিবার সেটাই করলেন ভারতীয় দলের বোলার অর্শদীপ সিং। রবিবার টি-২০ বিশ্বকাপে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে নিলেন তিন উইকেট। পাকিস্তানের ব‍্যাটিং-এর শুরুতেই বাবরদের চাপে ফেলে দেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন ভারতীয় এই পেসার। আর এরকম পারফরম্যান্স করতে পেরে উচ্ছসিত অর্শদীপ। বললেন, মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলাম।

 

পাকিস্তানের ব‍্যাটিং শেষে অর্শদীপ বলেন,” এমন সুযোগ আর পাব কি না জানি না। তাই মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলাম। এরকম আর ফিরে আসবে না। মজা করছিলাম, উপভোগ করছিলাম। স্কোয়ার বাউন্ডারির দিকটা অনেকটা লম্বা। ওই দিকটা ব্যবহার করার চেষ্টা করছিলাম আমরা। উইকেটে বল করছিলাম আমরা।”

ভারত-পাকিস্তান মহারণ। রবিবার টি-২০ বিশ্বকাপে প্রথমে ব‍্যাট করতে নেমে ১৫৯ রান করে পাকিস্তান। ভারতের দুরন্ত বোলিং অর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া। তিনটি করে উইকেন পান তারা। ভারতের জয়ের জন‍্য দরকার ১৬০ রান।

আরও পড়ুন:ভারত-পাকিস্তান মহারণ, প্রথমে ব‍্যাট করে ১৫৯ রান পাকিস্তানের, তিনটি করে উইকেট হার্দিক-অর্শদীপের

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...